ভারতের বিমানবন্দরের জন্য বাংলাদেশের ভূমি চাওয়া নিয়ে খেলাফত মজলিসের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০১৯, ০০:১০ আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১৯:৪২

খেলাফত মজলিস ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা বিমানবন্দর সম্প্রসারণে বাংলাদেশের জমি ব্যবহার করতে চাওয়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস। শনিবার (৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে সংগঠনটি এ উদ্বেগ প্রকাশ করেছে।

বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ভারতের বিমানবন্দর সম্প্রসারণের জন্য বাংলাদেশের ভূমি প্রদান কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

বিবৃতিতে আরও দাবি করা হয়, ‘বিভিন্ন গণমাধ্যমের খবরে প্রকাশ, আগরতলা বিমানবন্দর সম্প্রসারণে ভারতের আগ্রহের ব্যাপারে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা নরম সুর প্রকাশ করেছেন। কেউ কেউ ইতিবাচক মনোভাব দেখিয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের ভূমি অন্য কোনও রাষ্ট্রকে ব্যবহার করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। জনগণ কোনোভাবেই বাংলাদেশের জমি ভারতের হাতে তুলে দিতে দেবে না।’

দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হয় এমন কোনও পদক্ষেপ কোনোভাবেই বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়ে বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সরকার দলীয় স্বার্থে ভারতকে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া হয়েছে। এ সুবিধা দেওয়ার ফলে এখন ভারত তাদের বিমানবন্দরের জন্য বাংলাদেশের ভূমি ব্যবহারের প্রচেষ্টা শুরু করেছে। এ ধরনের অপতৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে।’

আরও পড়ুন— আগরতলা বিমানবন্দর সম্প্রসারণে বাংলাদেশের কাছে জমি চায় ভারত

 

/সিএ/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিড় বাড়লে কি বদলে যায় মানুষের আচরণ?
ভিড় বাড়লে কি বদলে যায় মানুষের আচরণ?
টিভিতে আজকের খেলা (৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ অক্টোবর, ২০২৬)
‘ঘুষ খাওয়া লাগবে’—ভিডিও ভাইরালের পর সেই এএসআই ক্লোজড
‘ঘুষ খাওয়া লাগবে’—ভিডিও ভাইরালের পর সেই এএসআই ক্লোজড
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ