বঙ্গবন্ধু হত্যার বিচার না হওয়া পর্যন্ত ছাত্রলীগের সংগ্রাম চলবে: নানক

ঢাবি প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৯, ০৬:৪৪আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২০:৫৬

ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রলীগের সংগ্রাম চলবে বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। মঙ্গলবার (২৭ (আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এই ছাত্রলীগকে পুনর্জাগরণের জন্য আমরা কত কষ্টই না করেছি। তখন আওয়ামী লীগের মধ্যে ছিল দুর্বলতা, ছিল বিশ্বাসঘাতকতা। কিন্তু ছাত্রলীগ সামনের দিকে চলছে। বঙ্গবন্ধু হত্যার বিচার না হওয়া পর্যন্ত ছাত্রলীগের সংগ্রাম চলছে, চলবে।’
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লিফলেট বিতরণ করতে পারতাম না। মধ্যরাতে গিয়ে সিঁড়ির ওপর লিফলেট রেখে চলে আসতাম। এই হত্যার সঙ্গে জিয়াউর রহমান প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তিনি যদি জড়িত না থাকতেন তাহলে খুনিদের বিদেশে পাঠিয়ে দিলেন কেন? শুধু তা-ই নয়, তাদের আবার বিদেশি দূতাবাসে চাকরিও দিয়েছেন৷’
২১ আগস্টকে আরেকটি ১৫ আগস্ট উল্লেখ করে যুবলীগের সাবেক এ চেয়ারম্যান বলেন, ‘২১ আগস্ট হলো আরেকটি ১৫ আগস্ট। সেদিন ওই হাওয়া ভবন থেকেই গ্রেনেড সরবরাহ করা হয়েছিল। আমাদের নেত্রীকে ২১ বার হত্যার পরিকল্পানা করা হয়েছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে গেছেন।’
ছাত্রলীগের সাহিত্য সম্পাদক আসিফ তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, বিশেষ বক্তা ছিলেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এছাড়া হল সংসদের সহ-সভাপতি সাইফুল্লাহ আব্বাছি অনন্ত, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম এবং সহ-সাধারণ সম্পাদক সুরাপ মিয়া সোহাগ বক্তব্য দেন।

/এসআইআর/ওআর/এমওএফ/
সম্পর্কিত
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডিতে রাজনীতিকরা কেন অযোগ্য হবেন, হাইকোর্টের রুল 
সর্বশেষ খবর
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা