আ. লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা শনিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪১আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৫

আওয়ামী লীগ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক হবে আগামীকাল শনিবার (১৪ সেপ্টেম্বর)। সন্ধ্যা ৭টায় দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।

বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
আওয়ামী লীগ সূত্র জানায়, এ বৈঠকে উপজেলা চেয়ারম্যান পদে বিদ্রোহী ও তাদের পৃষ্ঠপোষকদের কারণ দর্শানো, রংপুর-৩ আসনের উপ-নির্বাচন ও ছাত্রলীগের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। তবে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একজন দায়িত্বশীল নেতা বাংলা ট্রিবিউনকে জানান, এজেন্ডায় ছাত্রলীগের বিষয়টি উল্লেখ করা নেই; রাজনৈতিক ও সাংগঠনিক বিষয় উল্লেখ করা আছে।

/এমএইচবি/আইএ/
সম্পর্কিত
নাশকতার অভিযোগে আ.লীগের ১৩ জনের বিরুদ্ধে মামলা
বনানীতে চিরশায়িত হলেন স্বামী তৌফীক, সন্ধ্যা ৬টার আগেই কারাগারে দীপু মনি
স্বামীর মরদেহের পাশে অশ্রুসিক্ত দীপু মনি
সর্বশেষ খবর
স্কুলে যাওয়ার পথে থামলো শিক্ষকের জীবন
স্কুলে যাওয়ার পথে থামলো শিক্ষকের জীবন
ফোনের ব্যাটারি কী কারণে বিস্ফোরিত হতে পারে, নিরাপদ থাকতে যা করবেন 
ফোনের ব্যাটারি কী কারণে বিস্ফোরিত হতে পারে, নিরাপদ থাকতে যা করবেন 
মার্কিন নিষেধাজ্ঞায় সায় দিলে ‘শত্রু’ হবে: ইরান
মার্কিন নিষেধাজ্ঞায় সায় দিলে ‘শত্রু’ হবে: ইরান
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর