ঢাকা শহরকে সরকার লাস ভেগাসে পরিণত করেছে: মঈন খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৩

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ড. মঈন খান

বাংলাদেশের রাজধানী ঢাকা শহরকে সরকার লাস ভেগাসে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, ‘আমরা শুনেছিলাম বাংলাদেশকে নাকি সিঙ্গাপুরের মতো উন্নত দেশে পরিণত করা হবে। আমি ধন্যবাদ জানাই সরকারকে। তারা শুধু সিঙ্গাপুর নয়, সিঙ্গাপুর থেকে একধাপ ওপরে ঢাকা শহরকে তারা যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে পরিণত করে দিয়েছে, যে লাস ভেগাস হচ্ছে জুয়াড়িদের শহর।’

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আজ  থেকে ৪০০ বছর আগে যখন এ শহর প্রতিষ্ঠা হয়েছিল, তখন ঢাকার পরিচয় ছিল মসজিদের শহর হিসেবে। আজকে সেই শহর পরিণত হয়েছে ক্যাসিনোর শহরে। আজকে উন্নয়নের জোয়ারে আমরা কোথায় ভেসে যাচ্ছি, বাংলাদেশের মানুষের নীতি-নৈতিকতা কোথায় ভেসে যাচ্ছে। এই সরকার এই দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছে। মধ্যম আয়ের নমুনার ঠেলায় ঢাকা শহর যদি লাস ভেগাসে পরিণত হয়, তাহলে এই দেশ যখন উন্নত দেশে পরিণত হবে, তখন ঢাকা শহর কোথায় যাবে, সেটা বলার কোনও সঙ্গতি আমার জানা নেই।’

মঈন খান বলেন, ‘বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল দুটি কারণে। প্রথমত, গণতন্ত্র এবং দ্বিতীয়ত, এই দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি। অর্থনৈতিক মুক্তির ঠেলায় আমরা লাস ভেগাসে পরিণত হয়েছি। আর গণতন্ত্রের ঠেলায় আমরা একদলীয় স্বৈরশাসনে পরিণত হয়েছি। আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ থেকে একদলীয় সরকারকে অপসারণ করে, খালেদা জিয়ার নেতৃত্বে এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করি।’

মানববন্ধনে ড্যাব মহাসচিব প্রফেসর ডা. আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন। 

/এইচএন/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সাংস্কৃতিক বাহিনী ছাড়া কোনও আন্দোলন সফল হয় না: রিজভী
‘ফোন ধরিস না কেন’ বলেই রেলের কর্মীদের থাপড়াতে শুরু করেন যুবদল নেতা
সর্বশেষ খবর
বিশ্ব গণতন্ত্র দিবস আজ: অংশগ্রহণমূলক গণতন্ত্রের আহ্বান জাতিসংঘের
বিশ্ব গণতন্ত্র দিবস আজ: অংশগ্রহণমূলক গণতন্ত্রের আহ্বান জাতিসংঘের
ফিফা আসিয়ান কাপের ক্যাম্পে ফিরতে পেরে খুশি যুক্তরাষ্ট্রপ্রবাসী জায়ান
ফিফা আসিয়ান কাপের ক্যাম্পে ফিরতে পেরে খুশি যুক্তরাষ্ট্রপ্রবাসী জায়ান
শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ অন্যদেরও ফেরত চাইবে সরকার: ডা. জাহেদ
শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ অন্যদেরও ফেরত চাইবে সরকার: ডা. জাহেদ
‘আজই আপনার শেষ কর্মদিবস’, ভোরে ইমেইল পাঠিয়ে ওরাকল কর্মীদের ছাঁটাই
‘আজই আপনার শেষ কর্মদিবস’, ভোরে ইমেইল পাঠিয়ে ওরাকল কর্মীদের ছাঁটাই
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান