ঢাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা ছাত্র ইউনিয়নের

ঢাবি প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৮

ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে কর্তব্যরত সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদ। সোমবার (২৩ সেপ্টেম্বর) ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের দফতর সম্পাদক অপূর্ব রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর ও টিএসসিতে শিক্ষার্থীদের ওপর দফায়-দফায় ছাত্রলীগ হামলা চালায়। হামলার খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর চড়াও হন ছাত্রলীগের নেতাকর্মীরা। দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আনিসুর রহমান ও বিজনেস বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুরুল আফসারকে ছাত্রলীগের নেতাকর্মীরা মারধর করেন। সাংবাদিকদের মোবাইল ছিনিয়ে নেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। লাগাতার হামলা নির্যাতনের মাধ্যমে ক্যাম্পাসে ভয়ের পরিবেশ তৈরি করেছে। হলগুলোতে মিনি কনসেনট্রেশান ক্যাম্প তৈরি করে রেখেছে তারা।’

ছাত্র ইউনিয়ন নেতারা অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

/এনআই/
সম্পর্কিত
৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
তহবিলে ঘাটতি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন
মতিঝিল আইডিয়ালে সরকারি অধ্যক্ষ নিয়োগ
সর্বশেষ খবর
বিদ্যুৎ উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী
বিদ্যুৎ উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দক্ষতা উন্নয়নে সাংবাদিকদের কর্মশালা
দক্ষতা উন্নয়নে সাংবাদিকদের কর্মশালা
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প