ঢাবিতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদ ছাত্র খেলাফতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২০আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২৬

 ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র খেলাফত। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালবাগে এক সভায় সংগঠনটির নেতারা এ প্রতিবাদ জানান।

সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. খোরশেদ আলম বলেন, ঢাবি ক্যাম্পাসে ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধকারীরা ক্যাম্পাসের শান্ত পরিবেশকে অশান্ত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে। আমরা জানতে পেরেছি, ডাকসু ভিপির মতামতকে পাশ কাটিয়ে সংখ্যাগরিষ্ঠতার জোরে একটি ছাত্র সংগঠনের সদস্যরা এমন সিদ্ধান্ত নিয়েছে। তারা বিশ্ববিদ্যালয়কে ইসলামমুক্ত করে নিজেদের অপকর্ম বিস্তৃত করতেই এই কাজ করেছে। দেশের ছাত্র-জনতা তাদের এই সিদ্ধান্ত মানে না, মানবে না।

সভায় অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে সকল ছাত্র সংগঠনের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে ঢাবি ভিসির প্রতি দাবি জানানো হয়।

সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র খেলাফতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মো. আবুল হাসিম শাহী, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি আরিফ বিল্লাহ আল-হুমাইদী ও কেন্দ্রীয় দফতর সম্পাদক ইলিয়াছ আহমেদ প্রমুখ।

/সিএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা ম্যাচের আগে যা বললেন ভোজিনিয়া 
আর্জেন্টিনা ম্যাচের আগে যা বললেন ভোজিনিয়া 
‘আল্লাহু আকবার বলে ব্যাংক ডাকাতির সুযোগ নেই’  
‘আল্লাহু আকবার বলে ব্যাংক ডাকাতির সুযোগ নেই’  
বিশ্বকাপের উন্মাদনায় নোরা-সানজয়ের নতুন গান ‘চ্যাম্পিয়নস’
বিশ্বকাপের উন্মাদনায় নোরা-সানজয়ের নতুন গান ‘চ্যাম্পিয়নস’
চমেক হাসপাতালে ২ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিলো কেএসআরএম
চমেক হাসপাতালে ২ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিলো কেএসআরএম
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি