সরকার মাত্র দুজন টোকাই ধরেছে: মির্জা আব্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৯, ১৮:০৫আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১৮:৫৯

সরকার মাত্র দুজন টোকাই ধরেছে: মির্জা আব্বাস ক্যাসিনো, টেন্ডারবাজি ও চাঁদাবাজির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘মাত্র দুজন ধরলেন। এদের আমি চুনোপুঁটিও বলি না, টোকাই মাত্র। টোকাইয়ের পকেট থেকে যদি এত টাকা বের হয়, তাহলে রাঘববোয়ালদের পকেট থেকে কত টাকা বের হবে, এটা দেশবাসী জানতে চান।’
মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। কৃষক দল এ মানববন্ধনের আয়োজন করে।
মির্জা আব্বাস বলেন, ‘পূজা উপলক্ষে ভারতকে ৫০০ মেট্রিক টন ইলিশ মাছ উপহার দেওয়া হয়েছে। আমরা বাংলাদেশের জনগণ আত্মীয়তা ভালোবাসি, পছন্দও করি। বিনিময়ে আমরা কী পেলাম? ১০৯টা ফারাক্কার গেট খুলে দিয়েছে, যাতে বন্যায় ডুবে যাই। পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়া হলো। পেঁয়াজের দাম এখন ১২০-১৩০ টাকা।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, টাকার হিসাব নাকি সবাইকে দিতে হবে। ২০০৬ সালের পর থেকে ওই দুদকের অফিস আর কোর্ট-কাচারিতে হিসাব দিতে দিতে জান শেষ। আমরা তো হিসাব দিতেই আছি, এখন আপনাদের হিসাবটুকু দিন।’
বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘এ দেশের মানুষ খালেদা জিয়ার মুক্তির অপেক্ষায় আছেb। তিনি অসুস্থ, মানবিক কারণে তিনি মুক্তি পেতে পারেন, চিকিৎসা পেতে পারেন।’ তাকে চিকিৎসার কোনও সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, আবুল খায়ের ভূঁইয়া, কৃষক দল নেতা আলিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএন/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে শ্রমিকের অধিকারও নিশ্চিত করা জরুরি: শিমুল বিশ্বাস
৫ মোটরসাইকেলে এসে যুবদল কর্মীকে ঘিরে ধরে সন্ত্রাসীরা, ৩টি গুলি ও কিরিচের কোপে মৃত্যু
রাজপথে না নেমে বিরোধী দলের প্রতি পরিকল্পনা দেওয়ার আহ্বান রিজভীর
সর্বশেষ খবর
‘বিশ্বে এমন উদ্ধার অভিযান আগে হয়নি’
‘বিশ্বে এমন উদ্ধার অভিযান আগে হয়নি’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
জন্মাষ্টমীর দিনে বন্ধ জুলাই জাদুঘর, না জেনে এসেছেন অনেকেই
জন্মাষ্টমীর দিনে বন্ধ জুলাই জাদুঘর, না জেনে এসেছেন অনেকেই
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা