ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৯, ১৭:০১আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৭:০৫

বিক্ষোভ মিছিলের বিএনপি ও মৎস্যজীবী দলের নেতারা ভারতের সঙ্গে করা চুক্তি বাতিলের দাবিতে দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির সহযোগী সংগঠন মৎসজীবী দল। বিক্ষোভ মিছিলে বুয়েট-ছাত্র আবরার হত্যার প্রতিবাদ জানানো পাশাপাশি  খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিও তোলা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিং পর্যন্ত অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল থেকে এই দাবি জানানো হয়।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মিছিলে অংশ নেন মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক নাদিম চৌধুরী, অধ্যক্ষ সেলিম মিয়া এবং মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা ও নারায়ণগঞ্জ মহানগরের মৎস্যজীবী দল নেতারা।

মিছিল শেষে এক পথসভায় বিএনপি’র রুহুল কবির রিজভী বলেন, ‘বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার হত্যা নিছক একটি হত্যাকাণ্ড নয়। আমাদের রাষ্ট্র, সমাজ ও চিন্তা চেতনায় যে পচন ধরেছে, আবরার হত্যা তারই নগ্ন বহিঃপ্রকাশ। অবৈধ চুক্তি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসই ছিল আবরারের অপরাধ।’

রিজভী বলেন, ‘আবরার বাংলাদেশের স্বার্থের পক্ষে, বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকারের পক্ষে কথা বলায় এ দেশীয় তাঁবেদাররা তাকে সহ্য করতে পারেনি। আর পারেনি বলেই আবরারকে নির্মমভাবে হত্যা করে আধিপত্যবাদী অপশক্তি বাংলাদেশের বিরোধী গোষ্ঠীকে তারা একটি সতর্ক বার্তা দিয়েছে।’ আবরারের মৃত্যু বাংলাদেশের স্বার্থরক্ষায় ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার বার্তা দিয়ে গেলো বলেও তিনি মন্তব্য করেন।

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
অর্থনীতি এখন চ্যালেঞ্জের মুখে: মির্জা ফখরুল
মন্ত্রী, মেয়র ও এমপিদের নিয়েই ভেঙে পড়লো মঞ্চ
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল 
সর্বশেষ খবর
আজ ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি কি হবে  
আজ ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি কি হবে  
জুলাই ঐক্য প্রথম ভঙ্গ করেছে বিএনপি, আগামীতে শক্ত লড়াই হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
জুলাই ঐক্য প্রথম ভঙ্গ করেছে বিএনপি, আগামীতে শক্ত লড়াই হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
টাক মাথার কোনও কোচ কি বিশ্বকাপ জিতেছেন
টাক মাথার কোনও কোচ কি বিশ্বকাপ জিতেছেন
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
সর্বাধিক পঠিত
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে