খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সম্মতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী: রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৯, ১৬:৩২আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১৭:৫৭

আ স ম আবদুর রব

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতির জন্য সোমবার (২১ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা। সাক্ষাৎ শেষে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, খালেদা জিয়ার সঙ্গে দেখা করার বিষয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। মন্ত্রী আমাদের দেখা করার সম্মতি দিয়েছেন। তবে আমরা কোন তারিখে দেখা করবো তা এখনও চূড়ান্ত হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় বিএনপি ও ঐক্যফ্রন্টের আট সদস্যের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিকল্প ধারার একাংশের মহাসচিব নুরুল আলম ব্যাপারী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফেরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।

এদিকে ২২ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে আবরার হত্যার প্রতিবাদে ঐক্যফ্রন্টের পূর্বঘোষিত সমাবেশের অনুমতির বিষয়ে জেএসডি সভাপতি বলেন, সমাবেশ করা আমাদের নাগরিক ও সাংবিধানিক অধিকার। সেই অধিকার আমরা এখনও পাইনি। তবে আমাদের পরবর্তী করণীয় কি হবে তা আলোচনা করে সিদ্ধান্ত নেবো।

এরআগে, রবিবার (২০ অক্টোবর) মতিঝিলে অনুষ্ঠিত এক বৈঠকে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নেতৃত্বে জোটের শীর্ষ নেতারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে তাদের সাক্ষাতের বিষয়টি সরকারের অনুমতি পাওয়ার ওপর নির্ভর করছে।


আরও পড়ুন:
খালেদা জিয়াকে দেখতে যাবেন ড. কামাল হোসেন

 

/এসআই/টিটি/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি