সাকিবের শাস্তি কমাতে আইসিসিকে রওশনের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৯, ০২:৪২আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ১৭:২২

  রওশন এরশাদ সাকিব আল হাসানকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেওয়া দুই বছরের নিষেধাজ্ঞার শাস্তি কঠিন হয়েছে বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেন, ‘আইসিসির প্রতি অনুরোধ করবো সাকিবের শাস্তি কমিয়ে দিতে, যাতে তার মতো প্রতিভাবান খেলোয়াড়ের ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত থাকে।’

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

দুঃসময়ে বিসিবি সাকিবের পাশে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন বলেন, ‘ক্রিকেটের সর্বোচ্চ বিশ্ব সংস্থা আইসিসি দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত শক্ত অবস্থান নিয়েছে। সাকিবের মতো প্রতিভাবান খেলোয়াড়দের পেছনে যে জুয়াড়িরা লাগবে, তা স্বাভাবিক। সাকিব তার ভুল স্বীকার করেছেন। তিনি জুয়াড়িদের প্রস্তাবে সাড়া দেননি কিন্তু নিয়ম অনুযায়ী তা কর্তৃপক্ষকে অবহিত না করার ভুল করেছেন। এ ভুল থেকে শিক্ষা নিয়ে সাকিব আবার ক্রিকেট মাঠে ফিরে আসবেন।’

/এএইচআর/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হিমাগারে পচছে আলু, প্রতিদিনই ফেলা হচ্ছে গাড়ি ভরে
হিমাগারে পচছে আলু, প্রতিদিনই ফেলা হচ্ছে গাড়ি ভরে
৬৪-তে অলআউট বাংলাদেশ, এর কম রান আর কতবার হয়েছিল?
৬৪-তে অলআউট বাংলাদেশ, এর কম রান আর কতবার হয়েছিল?
৩২০ পদে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ, আবেদন করেছেন তো?
৩২০ পদে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ, আবেদন করেছেন তো?
এয়ারবাস না বোয়িং, বাংলাদেশি যাত্রীরা কোন বিমানে বেশি ভ্রমণ করেন
এয়ারবাস না বোয়িং, বাংলাদেশি যাত্রীরা কোন বিমানে বেশি ভ্রমণ করেন
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী