দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৯, ১২:০৫আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১২:০৭

জাতীয় স্বাধীনতা পার্টির মানববন্ধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চলমান দুর্নীতিবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে তা অব্যাহত রাখার দাবি জানিয়েছে জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি)।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস, দুর্নীতি, ব্যাংক লুটেরা, শেয়ারবাজার কেলেঙ্কারি, টেন্ডারবাজি, ক্যাসিনো, মদ-জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। আমরা তাকে স্বাগত জানাই। আমরা সরকারের এই অভিযানকে স্বাগত জানাই।’

তিনি আরও  বলেন, ‘সন্ত্রাস-দুর্নীতিবিরোধী চলমান অভিযানের মতো ব্যাংক লুটেরা ও শেয়ার বাজার কেলেঙ্কারির হোতাদের আইনের আওতায় আনার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানাই। দলের প্রতি প্রাধান্য না দিয়ে শেয়ার বাজারের ৩০ লাখ বিনিয়োগকারীর মুখে হাসি ফোটানোর জন্য দুর্নীতি, ক্যাসিনো, টেন্ডারবাজি এবং সন্ত্রাসের মাধ্যমে বিদেশে পাচার করা টাকা ফেরত এনে বিনা বাধায় শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ করে দিতে হবে।’

মিজানুর রহমান বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে সাফল্য মণ্ডিত করার জন্য সরকারের সঙ্গে একত্র হয়ে কাজ করতে চাই। আসন্ন সিটি কপোরেশন নির্বাচনে ১৪ দলের সঙ্গে জোটবদ্ধভাবে মেয়র ও কাউন্সিলর প্রার্থী দিয়ে নির্বাচনকে সার্বিকভাবে অর্থবহ ও গ্রহণযোগ্য করে তুলতে চাই।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-বিএলডিপি’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নাজিমউদ্দিন আল আজাদ, বিএনএ’র মহাসচিব মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান, জাতীয় স্বাধীনতা পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান সাবিনা জাহান খুশি, মহাসচিব জয়প্রকাশ নারায়ণ রক্ষিত প্রমুখ।

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিনার টেবিলে রেস্টুরেন্ট ফ্লেভার, ক্রিমি স্যামন রেসিপি
ডিনার টেবিলে রেস্টুরেন্ট ফ্লেভার, ক্রিমি স্যামন রেসিপি
বিশ্বকাপের আড়ালে বিদেশিদের ‘আমেরিকা দর্শন’
বিশ্বকাপের আড়ালে বিদেশিদের ‘আমেরিকা দর্শন’
কাতারে দুর্ঘটনায় পিতার মৃত্যুর ১৪ বছর পর পুত্রের একই পরিণতি
কানাইঘাটের ৫ পরিবারে মাতমকাতারে দুর্ঘটনায় পিতার মৃত্যুর ১৪ বছর পর পুত্রের একই পরিণতি
ওজন কমাতে দই কতটা কার্যকর
ওজন কমাতে দই কতটা কার্যকর
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না