শ্রমিক লীগের সম্মেলন আগামীকাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৯, ২০:৫৭ আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ২০:৫৯

শ্রমিক লীগের সম্মেলন আগামীকাল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের সম্মেলন আগামীকাল, শনিবার (০৯ নভেম্বর) । সকাল ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য এই সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে অনুষ্ঠিত হবে প্রথম অধিবেশন। এতে সাধারণ সম্পাদকের প্রতিবেদন, শোক প্রস্তাব পাঠসহ প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য শেষে দেওয়া হবে দুপুরের বিরতি। পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দ্বিতীয় (কাউন্সিল) অধিবেশনে নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। এবারের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে স্বচ্ছ ভাবমূর্তি নেতৃত্ব আসবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ১৯৬৯ সালের ১২ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর অনেক ভাঙাগড়ার মধ্যে দিয়ে গেছে সংগঠনটি। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর দলের একাংশ (মিজান) শ্রমিক লীগের মূল নেতাদের নিয়ে আলাদা সংগঠন করে। পরে ৮০ এর দশকে শ্রমিক লীগ আবার বাকশালের দখলে চলে যায়। শুরু থেকেই এটি আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে থাকলেও বর্তমানে ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে কাজ করছে। ২০১২ সালের ১৯ জুলাই সংগঠনের সর্বশেষ সম্মেলনে শ্রমিক নেতা শুক্কুর মাহামুদ সভাপতি, ফজলুল হক মন্টু কার্যকরী সভাপতি এবং মো. সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

/এমএইচবি/এমএনএইচ/
সম্পর্কিত
‘আন্দোলন দমনে সিভিলিয়ান লিডার ছিলেন হানিফ’, কুষ্টিয়া হত্যা মামলায় সর্বোচ্চ সাজার দাবি
আ.লীগ নেতাকে বিএনপির কর্মী দাবি করে প্রত্যয়ন, দুই নেতার পদ স্থগিত
দল হিসেবে আওয়ামী লীগের বিচার, তদন্ত কতদূর
সর্বশেষ খবর
‘ঘুষ খাওয়া লাগবে’—ভিডিও ভাইরালের পর সেই এএসআই ক্লোজড
‘ঘুষ খাওয়া লাগবে’—ভিডিও ভাইরালের পর সেই এএসআই ক্লোজড
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ