খালেদা জিয়ার সাক্ষাৎ চেয়ে ঐক্যফ্রন্টের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৯, ১৭:২৫আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১৭:৩৭

জাতীয় ঐক্যফ্রন্ট কারাবন্দি চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে চায় জাতীয় ঐক্যফ্রন্টের পাঁচ নেতা। আগামী ১৮ অথবা ১৯ নভেম্বর সাক্ষাতের সময় চেয়ে আইজি প্রিজন বরাবর একটি চিঠি দেওয়া হয়েছে। ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘১৮ অথবা ১৯ নভেম্বর খালেদা জিয়ার সঙ্গে প্রথম পর্বে সাক্ষাৎ করতে চায় ঐক্যফ্রন্টের নেতা জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সহ-সভাপতি তানিয়া রব। নামের লিখিত তালিকা রবিবার (১৭ নভেম্বর) বেলা ১ টায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ.আই.জি প্রিজনস সুরাইয়া আক্তারের কাছে দিয়ে এসেছি।’
চিঠিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শারীরিকভাবে গুরুতর অসুস্থ। এর পরিপ্রেক্ষিতে গত ২১ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঐক্যফ্রন্টের শীর্ষস্থানীয় আট নেতা সাক্ষাৎ করেন। সাবেক প্রধানমন্ত্রী গুরুত্বর অসুস্থ বিধায় অত্যন্ত মানবিক কারণে স্বরাষ্ট্রমন্ত্রী ঐক্যফ্রন্টের নেতাদের সাক্ষাতে সম্মতি দিয়েছেন। তার সূত্র মতে, ১৮ অথবা ১৯ নভেম্বর খালেদা জিয়ার সঙ্গে প্রথম পর্বে পাঁচ নেতা সাক্ষাৎ করতে আগ্রহী। জরুরিভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

/এএইচআর/ওআর/
সম্পর্কিত
তারেক রহমানের সঙ্গে বিএনপির রংপুর বিভাগের নেতাদের বৈঠক
গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
বন্যা প্রতিরোধে বেড়িবাঁধ নির্মাণসহ দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
বন্যা-পাহাড়ধসে প্রাণ গেলো ৫৯ জনের, সবচেয়ে বেশি কক্সবাজারে
বন্যা-পাহাড়ধসে প্রাণ গেলো ৫৯ জনের, সবচেয়ে বেশি কক্সবাজারে
৩০ ঘণ্টা পর সেতুর নিচে ভেসে উঠলো বর্ণার লাশ
৩০ ঘণ্টা পর সেতুর নিচে ভেসে উঠলো বর্ণার লাশ
রাজধানীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আটক ১
রাজধানীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আটক ১
প্রতিবেদন প্রচারের পর চ্যানেল ওয়ানে ‘সাইবার হামলার’ অভিযোগ
প্রতিবেদন প্রচারের পর চ্যানেল ওয়ানে ‘সাইবার হামলার’ অভিযোগ
সর্বাধিক পঠিত
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
ইয়ামালের সেই ছবি নিয়ে ফাইনালের আগে যা বললেন মেসি 
ইয়ামালের সেই ছবি নিয়ে ফাইনালের আগে যা বললেন মেসি