আ. লীগের জাতীয় সম্মেলনের পর যুবলীগের মহানগর সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৯, ১৫:১০আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১৬:২৬

ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলের জাতীয় সম্মেলনের পর যুবলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন হবে। এর মাধ্যমেই যুবলীগের ঢাকা মহানগরের দুই শাখায় নতুন নেতৃত্ব আসবে।

শুক্রবার (২২ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসের প্রস্তুতি পরিদর্শন করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

কেন্দ্রীয় কংগ্রেসের দিন মহানগর যুবলীগের উত্তর-দক্ষিণের নেতৃত্ব ঘোষণা করা হবে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘সম্মেলন ছাড়া উত্তর-দক্ষিণের কমিটি করবো কীভাবে? আশা করছি, আমাদের জাতীয় কাউন্সিলের পর মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন আয়োজন করবে যুবলীগের নতুন কমিটি।’

যুবলীগের কংগ্রেস নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘যুবলীগের নেতৃত্ব কাউন্সিলররা ঠিক করবেন। তাদের মধ্যে আলাপ-আলোচনা হবে। তাদের সম্মতিতে পরবর্তী নেতৃত্ব আসবে। এখানে অবশ্যই আমাদের অভিভাবক আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল্যবান পরামর্শ আমরা নেবো। এখানে কে নেতা হবেন এই মুহূর্তে বলতে পারছি না।’

তিনি বলেন, ‘সভাপতি-সাধারণ সম্পাদকের জন্য নাম আহ্বান করেছি। একইভাবে চেয়ারম্যান ও  সাধারণ সম্পাদকের নাম প্রার্থিতা আসবে। সর্বোপরি নেত্রীর সঙ্গে আলাপ করে নতুন কমিটির চেয়ারম্যান-সম্পাদকের নাম ঘোষণা করবো। পরবর্তী নেতৃত্ব নির্বাচনে বয়সের ক্যাটাগরি কাজ করবে।’

বর্তমান বাজার পরিস্থিতিতে দুর্ভিক্ষের আলামত দেখা যাচ্ছে—বিএনপির এমন মন্তব্য প্রসঙ্গে তিনি, ‘দেশের সার্বিক পরিস্থিতির ওপর এখন নিয়ন্ত্রণ আছে। কিন্তু বিএনপির মুখের ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই। তাদের যে মুখের ভাষা, মিথ্যাচার অপ্রপচার এর ওপর আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই।’  

অনেক জায়গায় এখনও যান চলাচল স্বাভাবিক হয়নি—এই বিষয়ে জানতে চাইলে সড়ক ও সেতুমন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর সমঝোতা হয়েছে, সমাধান হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) থেকে ঢাকাসহ আশপাশের এলাকায় সব ধরনের যান চলছে। কোথাও কোথাও বিঘ্ন ঘটেছে এটা আজ থেকে স্বাভাবিক হয়ে যাবে।’

এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংঘঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমএইচবি/এসটি/
সম্পর্কিত
আবার পুলিশ-বিজিবি দেখতাছি, কিছু হবে নাকি—ভয়ে আছি
গোপালগঞ্জে কেন এত নিরাপত্তা, কতদিন মাঠে থাকবে বিজিবি
আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য, বললেন ‘নিষিদ্ধ দলে থেকে লাভ নেই’
সর্বশেষ খবর
খামেনির জানাজায় শরিক হয়ে ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজ ইরাকি প্রধানমন্ত্রীর
খামেনির জানাজায় শরিক হয়ে ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজ ইরাকি প্রধানমন্ত্রীর
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
দেশে বিরাজমান সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর বিস্ময়
দেশে বিরাজমান সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর বিস্ময়
বুকস্ট্রিমিং কী? নতুন প্রজন্মকে কি আবার বইমুখী করবে এই নতুন ট্রেন্ড? 
বুকস্ট্রিমিং কী? নতুন প্রজন্মকে কি আবার বইমুখী করবে এই নতুন ট্রেন্ড? 
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম 
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম