ঢাকা উত্তর আ. লীগের সভাপতি বজলুর রহমান, দক্ষিণে মান্নাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৯, ১৬:৫২ আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ২০:০৮





বাঁ থেকে শেখ বজলুর রহমান ও আবু আহমেদ মান্নাফি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। উত্তরের সভাপতি হয়েছেন শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন এস এ মান্নান কচি। দক্ষিণের সভাপতি হয়েছেন আবু আহমেদ মান্নাফি ও সাধারণ সম্পাদক হয়েছেন হুমায়ুন কবির।

শনিবার (৩০ নভেম্বর) ঢাকা মহানগর আওয়ামী লীগের দুই অংশের কাউন্সিল অধিবেশন থেকে এই কমিটি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

নতুন নেতাদের মধ্যে বজলুর রহমান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদ্যবিদায়ী কমিটির সহ-সভাপতি ছিলেন। এসএম মান্নান কচি পালন করেন যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব। অন্যদিকে, আবু আহমেদ মান্নাফি দক্ষিণের সদ্যবিদায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। হুমায়ুন কবির ছিলেন দক্ষিণের কার্যনির্বাহী কমিটির সদস্য।

আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এই দুই শাখায় ২২ জন সভাপতি ও ২২ জন সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। তাদের সমঝোতার জন্য ২০ মিনিট সময় দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমঝোতা না হওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে নতুন নেতাদের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।


এস এ মান্নান কচি ও হুমায়ুন কবির এর আগে সকালে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলন উপলক্ষে শনিবার সকাল থেকেই দলে দলে লোকজন সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা পদপ্রত্যাশী নেতাদের ছোট-বড় ব্যানার ও পোস্টারে ছেয়ে যায়। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী মহানগর পর্যায়ে প্রতি তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও এবার ঢাকা মহানগরের দুই অংশের সম্মেলন হচ্ছে সাত বছর পর। ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

/এমএইচবি/আইএ/এমএমজে/
সম্পর্কিত
আওয়ামী লীগ নেতা শহিদুল গ্রেফতারের পর থানায় অসুস্থ, পাঠানো হলো ঢাকায়
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে বিএনপির এমপির সঙ্গে গেলেন আ.লীগ নেতা, অভিযোগ দলীয় নেতাদের
মানবতাবিরোধী অপরাধ: আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা
সর্বশেষ খবর
পিরোজপুরে লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা জানালেন নাহিদ ইসলাম
পিরোজপুরে লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা জানালেন নাহিদ ইসলাম
নিপ্পন ফাউন্ডেশনের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিপ্পন ফাউন্ডেশনের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা
পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
সর্বাধিক পঠিত
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা