গরিবের সংখ্যা দিন দিন বাড়ছে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৮ আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৩

অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেও তার প্রভাবে বৈষম্য কমছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পাটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, গরিব মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে, এরজন্য বাড়ছে সামাজিক বৈষম্য। এ কারণে সামাজিক ন্যায়বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হচ্ছে না।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে জাতীয় হকার্স পার্টি কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, সমাজে বৈষম্য আছে বলেই খুব বেশি গরিব আর বেশি ধনী মানুষের সংখ্যা বাড়ছে। এটা কোনও সুষ্ঠু সমাজের লক্ষণ নয়, আমরা চাই সমাজে মধ্যবিত্তের সংখ্যা বাড়তে থাক। আজকে যারা গরিব তারা যেন মধ্যবিত্তের কাতারে উঠে আসতে পারে। তাদের সন্তানরা যেন, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে। জাতীয় পার্টি সামাজিক ন্যায়বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার রাজনীতি করে।

এসময় জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, জাতীয় পার্টি হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের রাজনীতি করে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সারা জীবন গরীব মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করেছেন।

জাতীয় হকার্স পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এস.এম. ফয়সল চিশতী প্রমুখ বক্তব্য রাখেন।

/এসটিএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার যন্তর মন্তর থেকে নেহাকে আটক করলো দিল্লি পুলিশ
এবার যন্তর মন্তর থেকে নেহাকে আটক করলো দিল্লি পুলিশ
দেশের সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ
দেশের সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ
শনিবার সরকারি অফিস-ব্যাংক খোলা
শনিবার সরকারি অফিস-ব্যাংক খোলা
এএফসি অ্যাওয়ার্ডে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা!
এএফসি অ্যাওয়ার্ডে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা!
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা