দ্রব্যমূল্যের অস্থিতিশীলতার পেছনে ইন্ধন বিএনপির: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৯, ১৩:১০ আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৬:৫১

ওবায়দুল কাদের (ফাইল ফটো) দ্রব্যমূল্যের অস্থিতিশীলতার পেছনে বিএনপির ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কেননা, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে তারা (বিএনপি) উসকানি দেবে। তারা ইন্ধন দিচ্ছে, মদত দিচ্ছে।’

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে দফতর উপ-কমিটি এ সভার আয়োজন করে। বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের দগদগে ব্যর্থতা, এ ব্যর্থতার কোনও সীমা নেই। তারা রাজনৈতিকভাবেও ব্যর্থ। সাংগঠনিকভাবে তাদের নেতৃত্বের নির্দেশ আসে টেমস নদীর ওপার থেকে। তাদের নেতৃত্ব ঠিক নেই। নেতাদের কেউ বলেন রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন, আবার কাউকে পাওয়াই যায় না।’

খালেদা জিয়ার মুক্তিতে সরকারের কিছু করার নেই জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এটা কোনও রাজনৈতিক মামলা নয়, এটা হলো দুর্নীতির মামলা। দুর্নীতির মামলায় সরকারের কোনও করণীয় নেই। কারণ, রাজনৈতিক মামলা হলে সরকার রাজনৈতিকভাবে মুক্তির কথা বিবেচনা করতে পারতো। তারা বলেন, সরকার রাজনৈতিক কারণে খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না, বিষয়টি সত্যের অপলাপ।’
আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থী আইনজীবীদের আচরণের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘আদালত প্রাঙ্গণে তারা রণাঙ্গন সৃষ্টি করেছে। আদালতের ভেতরে হট্টগোল করেছেন। আমি মনে করি, আদালতের ভেতরে তারা যে ঔদ্ধত্য দেখিয়েছেন সেটা ক্ষমার অযোগ্য।’
‘খালেদা জিয়া জেলে রাজার হালে আছেন’- প্রধানমন্ত্রীর এ বক্তব্য হাসপাতাল কর্তৃপক্ষের ওপরে চাপ সৃষ্টি করেছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী যখন কথা বলেন তিনি জেনেশুনেই বলেন। তারা (বিএনপি নেতারা) কী বলছেন সেটা বিবেচনা করে কথা বলেন না। তিনি (প্রধানমন্ত্রী) যেটা বলেন সেটা নীতিগতভাবে বলেন।’
দফতর উপ-কমিটির আহ্বায়ক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।

/এমএইচবি/ওআর/এমওএফ/
সম্পর্কিত
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
৫ আগস্টের পর তৃতীয়বারের মতো গ্রেফতার হলেন এই আ.লীগ নেতা
রাজধানীতে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
বিকল্প ব্যবস্থা না করে ফুটপাত উচ্ছেদ নয়: ইসলামী আন্দোলন
বিকল্প ব্যবস্থা না করে ফুটপাত উচ্ছেদ নয়: ইসলামী আন্দোলন
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ বিধ্বস্তের চেষ্টার ঘটনায় একজন গ্রেফতার: নেতানিয়াহু
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ বিধ্বস্তের চেষ্টার ঘটনায় একজন গ্রেফতার: নেতানিয়াহু
‘মাদক থেকে সেরে ওঠা সম্ভব, দরকার সহমর্মিতা ও সহায়তা’
‘মাদক থেকে সেরে ওঠা সম্ভব, দরকার সহমর্মিতা ও সহায়তা’
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী