চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৯, ২১:২৭ আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২২:১৭

আবু সুফিয়ান চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন আবু সুফিয়ান। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নাম ঘোষণা করেন।
আবু সুফিয়ান একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থীদের সাক্ষাৎকার শেষে মির্জা ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করতে এই নির্বাচনে আমরা অংশ নিচ্ছি। চট্টগ্রাম-৮ আসনে তিন প্রার্থী মনোনয়ন চেয়েছিলেন। তারা সবাই দক্ষিণ জেলার গুরুত্বপূর্ণ নেতা। পার্লামেন্টারি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০১৮ সালে নির্বাচনে মনোনয়ন পাওয়া আবু সুফিয়ানকেই আবারও মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে বলবো, অন্তত এই নির্বাচনও যদি তারা সুষ্ঠুভাবে করতে পারে, তাহলে জনগণের কিছুটা আস্থা নির্বাচন ব্যবস্থার ওপর ফিরে আসতে পারে।’
চট্টগ্রাম-৮ আসনে মনোনয়ন প্রত্যাশী তিনজনের সাক্ষাৎকার নেয় মনোনয়ন বোর্ড। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ছাড়া বাকি দুজন হলেন চট্টগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খান এবং চট্টগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এরশাদ উল্লাহ।
আবু সুফিয়ান বলেন, ‘এ সরকারের আমলে নির্বাচন নিয়ে আমরা আশাবাদী নই। দলীয় আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। দল আমাকে মনোনয়ন দেওয়ায় আমি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি জনগণ আমার পাশে থেকে, দলের পাশে থেকে ১৩ জানুয়ারি ধানের শীষের পক্ষে বিজয় ছিনিয়ে আনবেন।’
উল্লেখ্য, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ১৩ জানুয়ারি এই আসনে উপনির্বাচন হবে।

আরও পড়ুন...
চট্টগ্রাম-৮ আসনে কাকে মনোনয়ন দেবে বিএনপি?

/এএইচআর/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
হাট ইজারা নিয়ে সংঘর্ষ যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
গুপ্ত ও বট বাহিনীর মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে: নূরুল ইসলাম মনি
সর্বশেষ খবর
রেমিট্যান্স ও ডিজিটাল লেনদেনে নগদ-ইউসিবি চুক্তি
রেমিট্যান্স ও ডিজিটাল লেনদেনে নগদ-ইউসিবি চুক্তি
শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো খড়ের নিচে থাকা যুবকের লাশ
শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো খড়ের নিচে থাকা যুবকের লাশ
টিএইচই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে শীর্ষে ড্যাফোডিল
টিএইচই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে শীর্ষে ড্যাফোডিল
অক্টোবরে জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো
অক্টোবরে জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত