নেতাকর্মীদের ঘর থেকে বের হয়ে আসার আহ্বান রিজভীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৯, ১৫:৫১ আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৮

রাজধানীতে বিএনপির বিক্ষোভ কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন আদালতে খারিজ হওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও ছাত্রদল। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর)  দুপুরে আদালতের আদেশের পরপরই রাজধানীতে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মী-সমর্থকরা। এ সময় এক সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নেতাকর্মীদের ঘর থেকে বের হয় এসে খালেদা জিয়ার কারামুক্তির আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান।

খালেদা জিয়ার জামিন খারিজ হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে মিছিলটি ঢাবির বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। রাজধানীতে বিএনপির বিক্ষোভ

এদিকে দুপুর দেড়টার দিকে রাজধানীর বাংলামোটর এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, ‘খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়ার পর নির্যাতনের মাত্রা আরও বাড়ানো হয়েছে। বর্তমান ফ্যাসিবাদী সরকার তাকে তার ন্যায়সঙ্গত অধিকার জামিন থেকেই কেবল বঞ্চিতই করছে না, বরং শারীরিকভাবে ভীষণ অসুস্থ একজন বয়সী নারীকে সুচিকিৎসা থেকেও বঞ্চিত করছে। জনগণের আশা-ভরসার শেষ আশ্রয়স্থল আদালত তাকে জামিন না দিয়ে আবেদন খারিজ করে দিয়েছেন। আমরা মনে করি সরকারের হস্তক্ষেপেই আদালত তা খারিজ করলেন। প্রকৃত অর্থে এই আদেশের মাধ্যমে একটি খারাপ নজির স্থাপিত হলো।’ রাজধানীতে বিএনপির বিক্ষোভ

বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, ‘এখন আর ঘরে বসে থাকলে চলবে না। খালেদা জিয়াকে কারামুক্ত করতে সব বাধা উপেক্ষা করে রাস্তায় নামতে হবে। সরকার খালেদা জিয়াকে জামিন না দিতে বিচার বিভাগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষকে প্রভাবিত করেছে।’

আরও পড়ুন- জামিন পেলেন না খালেদা জিয়া, ‘সম্মতি’ পেলে উন্নত চিকিৎসার নির্দেশ

 

/এএইচআর/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সাক্ষাৎ
ওসমান হাদীকে বিতর্কিত করতে ব্যবসায় নেমেছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন
সর্বশেষ খবর
যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষা বাতিলের প্রতিবাদে জকসুর বিক্ষোভ
যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষা বাতিলের প্রতিবাদে জকসুর বিক্ষোভ
চুয়েটে ভারপ্রাপ্ত উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান করলো শিক্ষার্থীরা
চুয়েটে ভারপ্রাপ্ত উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান করলো শিক্ষার্থীরা
টিভিতে আজকের খেলা (১১ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১১ অক্টোবর, ২০২৬)
রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ১২ জন নিহত, ফ্লাইট চলাচল বন্ধ
রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ১২ জন নিহত, ফ্লাইট চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?