দেশে গণতন্ত্র নেই: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৬

শহীদ মিনারে বিএনপির শ্রদ্ধা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে গণতন্ত্র নেই। দেশের মানুষের অধিকার হরণ করা হচ্ছে। এখানে আইনের শাসন নেই, ন্যায়বিচার নেই। যে চেতনাকে ভিত্তি করে ভাষা আন্দোলন হয়েছিল, স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই গণতান্ত্রিক চেতনাসহ জনগণের অধিকার আজ ৪৮ বছর পরে বর্তমান দখলদার সরকার হরণ করেছে।’

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘ভাষা আন্দোলনের ওপর ভিত্তি করে আমাদের স্বাধীন একটি ভূখণ্ড তৈরি হয়েছে, আমরা একটি পতাকা পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যে চেতনাকে ভিত্তি করে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই গণতান্ত্রিক চেতনা বর্তমান দখলদার সরকার হরণ করেছে। জনগণের সব অধিকার হরণ করে, জনগণের ভোটের অধিকার হরণ করে, বেঁচে থাকার অধিকার হরণ করে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে একদলীয় একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার জন্য আজ সব ধরনের অপকৌশল করছে।’

তিনি বলেন, ‘দুর্ভাগ্য আমাদের, যে গণতান্ত্রিক চেতনার ওপর ভিত্তি করে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল তার ওপর ভিত্তি করে গণতন্ত্র পুনরুদ্ধার করে তা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন যে খালেদা জিয়া, সেই দেশনেত্রীকে আজ অন্যায়ভাবে, বেআইনিভাবে সাজা দিয়ে কারাবন্দি করে রাখা হয়েছে। এ দেশের সংবিধান অনুযায়ী তার যে ন্যূনতম প্রাপ্য সেই জামিন তাকে দেওয়া হচ্ছে না। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে আজ এই মহান দিবসে বলতে বাধ্য হচ্ছি, দেশে গণতন্ত্র নেই। আজ দেশের মানুষের অধিকার হরণ করা হয়েছে। এখানে আইনের শাসন নেই, ন্যায়বিচার নেই। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আমরা শপথ নিচ্ছি- দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, খালেদা জিয়াকে মুক্ত করবো।’

বিএনপি মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এনি, কেন্দ্রীয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু, শায়রুল কবির খান প্রমুখ।

/এসও/এফএস/এমওএফ/
সম্পর্কিত
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিশহীদ মিনারে ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে নেতাকর্মীদের ক্ষোভ
প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের মিছিল
সর্বশেষ খবর
ব্রাজিলের খেলার সময় লোডশেডিং, বিদ্যুৎকেন্দ্রে হামলা-ভাঙচুর
ব্রাজিলের খেলার সময় লোডশেডিং, বিদ্যুৎকেন্দ্রে হামলা-ভাঙচুর
কুমিল্লা সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশি নারীর লাশ উদ্ধার
কুমিল্লা সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশি নারীর লাশ উদ্ধার
মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে বিপদে পড়লেন এসআই
মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে বিপদে পড়লেন এসআই
এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া
এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা 
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা