আ.লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নানক করোনা আক্রান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২০, ০৬:৪৪আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ০৬:৫০

জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক করোনা আক্রান্ত হয়েছেন। তবে তিনি সুস্থ রয়েছেন। শনিবার (৩ অক্টোবর) ভোরে তার ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব এ তথ্য নিশ্চিত করেছেন।

বিপ্লব বলেন, ‘এখন পর্যন্ত স্যার সুস্থ আছেন, ভালো আছেন। করোনা পজিটিভ হওয়ায় তিনি হোম কোয়ারেন্টিনে আছেন।  দেশবাসীর কাছে তিনি ও তার পরিবারের সদস্যরা অতিসত্বর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।’

এদিকে দেশবাসীকে উদ্দেশ করে নানক তার ফেসবুক পেজে লিখেছেন, ‘বৈশ্বিক মহামারি করোনা (কোভিড-১৯)-এর শুরু থেকে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে দেশের মানুষের এবং দলের জন্য কাজ করে গেছি। বর্তমানে আমি করোনা পজিটিভ হওয়ার কারণে হোম কোয়ারেন্টিনে আছি।আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি। দ্রুত আরোগ্য লাভ করে আপনাদের সেবায় আবার নিজেকে নিয়োজিত করতে সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’

ইতোমধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজনসহ তৃণমূলের অনেক নেতা করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে অনেকে মারাও গেছেন।

দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দেওয়া বক্তব্যসহ বিভিন্ন অনুষ্ঠানে জানিয়েছেন, করোনা সংক্রমণ কালে ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন তার দলের নেতাকর্মীরা। যে কারণে তাদের অনেকে আক্রান্ত হয়েছেন।

/ইএইচএস/এমএএ/
সম্পর্কিত
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: তথ্য উপদেষ্টা
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
শেখ হাসিনার অনুপস্থিতিতে আ.লীগের নেতৃত্ব দেবেন কে
সর্বশেষ খবর
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
যেখানে সময় থমকে যায়, মেঘ-কুয়াশার চাদরে মেলে শান্তি
যেখানে সময় থমকে যায়, মেঘ-কুয়াশার চাদরে মেলে শান্তি
আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি: বিশ্বের কোথায় কী ব্যবস্থা
আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি: বিশ্বের কোথায় কী ব্যবস্থা
সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: গ্রেফতার আরও ৮ জন রিমান্ডে
সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: গ্রেফতার আরও ৮ জন রিমান্ডে
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী