প্রধানমন্ত্রীর সঠিক সিদ্ধান্তেই করোনায় বড় বিপর্যয় এড়িয়েছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২০, ০৮:৪২আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ০৮:৪২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,  করোনা সংকট মোকাবিলায় বাংলাদেশ এখন পর্যন্ত ব্যাপক সাফল্যের পরিচয় দিয়েছে। যেখানে বিভিন্ন দেশে এখনও মৃতের সংখ্যা বাড়ছে সেখানে বাংলাদেশ করোনা মোকাবিলায় অনেকটাই ভালো অবস্থানে উঠে এসেছে। বাংলাদেশের অর্থনীতি আগের মতোই সামনের দিকে এগিয়ে চলছে। এর সবকিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী সঠিক সিদ্ধান্তের কারণে। 

করোনা মোকাবিলা নিয়ে আওয়ামী লীগ আয়োজিত বিশেষ ওয়েবিনারে তিনি এসব কথা বলেন। সোমবার (১২ অক্টোবর) রাতে এ ওয়েবিনার হয়। 
তিনি বলেন, ‘এই দুর্যোগে শেখ হাসিনার নির্দেশনায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক কোটি পরিবারের বেশি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে করোনা মোকাবিলায় তেমনি তার দল বাংলাদেশ আওয়ামী লীগকেও সমানতালে ব্যবহার করেছেন। মানুষের পাশে দাঁড়াতে গিয়ে এই দুর্যোগে আমরা আমাদের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে অনেক তৃণমূলের নেতাকর্মীকে হারিয়েছি।’   
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা মোকাবিলায় মাত্র ১৫ দিনে ২০০০ ডাক্তার ও ৫০০০ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। অথচ যেই নিয়োগ হতে আমাদের এক বছরেরও বেশি সময় লেগে যেত। একজন বিচক্ষণ নেতা যখন থাকে তখন যেকোনও দুর্যোগ মোকাবিলা করা সম্ভব।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, লকডাউনের শুরু থেকেই মানুষকে ঘরমুখী করতে প্রশাসন মাঠ পর্যায়ে কাজ করা শুরু করে। প্রধানমন্ত্রী বিচক্ষণতার সঙ্গে কোন কাজটি কখন করতে হবে, বিশ্বে কোথায় কী হচ্ছে সব কিছু স্টাডি করে তিনি বার বার ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্দেশনা দেন। জেলা উপজেলায় মানুষকে সচেতন করতে আমাদের জনপ্রশাসনের কর্মকর্তারা এগিয়ে এসেছে। লাশ দাফন থেকে শুরু করে ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করছে সাধারণ ছুটির মধ্যে এবং দলের কর্মীরাও আন্তরিকতার সঙ্গে একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত ত্রাণ থেকে শুরু করে সব ধরনের সাহায্য করেছে। 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  ডা. এনামুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও করোনা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
এতে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান।

 

/এমএইচবি/এসটি/
সম্পর্কিত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাবেক এমপির স্ত্রী কারাগারে
হাতকড়া নিয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা
সর্বশেষ খবর
পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে ৭০ ফুট গভীর খাদে বাস, নিহত ৪০
পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে ৭০ ফুট গভীর খাদে বাস, নিহত ৪০
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি, সবজিতে কিছুটা রক্ষা
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি, সবজিতে কিছুটা রক্ষা
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ