বাঁশখালীর ঘটনায় বিএনপি-জামায়াতের ইন্ধন ছিল: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৬, ১৬:১৯আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ১৬:২৫

হাছান মাহমুদ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ অভিযোগ করে বলেছেন, বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনকে কেন্দ্র করে সাধারণ মানুষকে ভুল ব্যাখ্যা দিয়ে উত্তেজিত করা হয়েছে। সেখানে আতঙ্কের পরিবেশ তৈরি করে প্রশাসনের বিপরীতে মানুষকে দাঁড় করানো হয়েছে। এই ঘটনায় বিএনপি-জামায়াতের ইন্ধন ছিল বলেও অভিযোগ করেন তিনি।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাঁশখালর সহিংসতাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ করে তিনি  বলেন, ‘বাঁশখালীর ঘটনা ও ঘটনার পরবর্তী ইন্ধনদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।’   

এ সময় তিনি বিএনপি ও জামায়াতের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে দাবি করেন, ‘বাঁশখালীর ঘটনার পেছনে বিএনপি-জামায়াত নেতাদের প্রত্যক্ষ ইন্ধন ছিল। ওই ঘটনায় যেসব নেতা গরম বক্তৃতায় দিয়েছে তারা বিএনপি ও জামায়াতের নেতা ছিল।’

আরও খবর পড়ুন-
মাহফুজ আনাম মাহফুজ আনামের বিরুদ্ধে ৭২ মামলা স্থগিত করলো হাইকোর্ট



তিনি আরও বলেন, ‘দেশে কোনও উন্নয়ন হতে গেলে একটি দল নেমে পড়ে বলে পরিবেশের ক্ষতি হবে। এসিড বৃষ্টি হবে, জনগণের ক্ষতি হবে এবং নানা রকমের স্লোগান দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে আতঙ্ক তৈরি করে।তাই যারা এসব করে তারা দেশের উন্নয়ন চায় না, তারা উন্নয়নের শত্রু। যাদের পরিবেশ সম্পর্কে ধারণা নেই তাদের অনেকেই পরিবেশ রক্ষার স্লোগান দিয়ে বাঁশখালীতে চলে গেলেন। বিষয়টি ঘোলা পানিতে মাছ শিকার করার মতো। এমনকি অর্থনীতি, আইন ও বাংলা বিভাগের ছাত্ররাও পরিবেশবিদ। এটা দেশের জন্য বড় দুর্ভাগ্য।’

সাবেক বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রী আরও বলেন, ‘সরকার ও যারা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সঙ্গে জড়িত তারা সমস্ত স্ট্যান্ডার্ড মেইন্টেন করবে যেন পরিবেশের কোনও ক্ষতি না হয়।’ 

সংগঠনের সভাপতি মো. শাহাদাত হোসেন ফয়েলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ব্যারিস্টার জাকির আহমেদ, কৃষক লীগ নেতা এমএ করিম প্রমুখ। 
আরও খবর পড়ুন-
এবার গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারে রডের বদলে বাঁশ! 




/এসআইএস/এফএস/টিএন/

সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি