আমার কাছে সবাই বাংলা শিখতে চেয়েছিল: মুস্তাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০১৬, ০০:৫৮আপডেট : ৩১ মে ২০১৬, ০১:১৪


মুস্তাফিজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাতিয়ে দলকে শিরোপা জিতিয়ে সোমবার রাতে দেশে ফিরলেন মুস্তাফিজুর রহমান। রাত সাড়ে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামলেন আইপিএল-এর শিরোপাজয়ী মুস্তাফিজ। আনুষ্ঠানিকতা শেষ করতে সময় লাগলো আর কিছুক্ষণ। তারপর তার উজ্জ্বল মুখ আলো ছড়াতে থাকলো বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের অভ্যর্থনা কক্ষে।

মুস্তাফিজ সামনে এগোতেই ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়সহ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তারা এগিয়ে গেলেন, কালো বুট, নেভি ব্লু জিন্স প্যান্ট আর হলুদ টি-শার্ট পড়া মুস্তাফিজকে সংবর্ধনা জানালেন। 

মিষ্টিমুখ পর্বে শেষ হতেই অভ্যর্থনা কক্ষে বসে মুস্তাফিজ বলতে থাকলেন তার আইপিএল জয়ের গল্প। সেখানে উঠে এসেছে মুস্তাফিজের শিক্ষক হওয়ার গল্পটাও। তারই চুম্বক অংশ বাংলা ট্রিবিউন পাঠকদের জন্য তুলে ধরা হলো:-

প্রশ্ন : সংবর্ধনা কেমন লাগল?

মুস্তাফিজ:  মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এরকম একটি সংবর্ধনা আয়োজন করার জন্যে। উনি আছেন (আরিফ খান জয়), সুজন ভাই, মামা আছেন। সকল মিডিয়া কর্মীদের ধন্যবাদ। এটা আমার জীবনের প্রথম আইপিএল। শুরুটাও ভালো ছিল। শেষটাও ভালো হয়েছে। আপনাদের ও দেশবাসীর দোয়ায় সব ভালো হয়েছে।

প্রশ্ন : শারীরিক ভাবে কতটুকু ফিট এখন?

মুস্তাফিজ : ফাইনাল ম্যাচের আগে পায়ে একটু ব্যথা ছিল। আমি কালকে (মঙ্গলবার) বোর্ডে যাবো। ফিজিওকে দেখাব। বোর্ডে কথা বলবো তারপর জানা যাবে।

প্রশ্ন : আইপিএলের অভিজ্ঞতা কেমন কাজে লাগবে?

মুস্তাফিজ: আমি ওখানে সবচেয়ে ছোট ছিলাম। অনেক কিছু শিখেছি। বিভিন্ন দেশের অনেকেই ছিল। সামনে আরও সুযোগ আসলে চেষ্টা করবো ভালো কিছু করার।

প্রশ্ন : ওখানে থাকা অবস্থায় কার কথা বেশি মনে পড়ছে?

মুস্তাফিজ : বাবা-মার কথা মনে পড়েছে। তারপর অন্য সবার কথা। ভারতে থাকাকালীন সময়ে দেশকে অনেক মিস করেছি।

প্রশ্ন : সাসেক্সে খেলবেন কিনা?

মুস্তাফিজ: আমার পায়ে একটু সমস্যা আছে। বিসিবিতে যাবো, ফিজিওকে দেখাবো তারপর সিদ্ধান্ত নেবো।

প্রশ্ন : ভাষাজনিত কারণে কোনও সমস্যা হয়েছে কিনা?

মুস্তাফিজ : আমি ইংলিশ খুব বেশি পারি না। ক্রিকেটের কিছু ভাষা পারি। সবাই আমার কাছ থেকে বাংলা শিখতে চেয়েছিল। সবাই আমার প্রশংসা করে।

/আরআই/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি