যেখানে সাকিব সবাইকে ছাড়িয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৬, ২০:০৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ২১:৪৭

যেখানে সাকিব সবাইকে ছাড়িয়ে অনন্য এক কীর্তি গড়লেন সাকিব আল হাসান। প্রাপ্তির খাতায় এমনই এক অর্জন যোগ করলেন, যা বিশ্বের আর কোনও বোলারের নেই। শাবির নুরির উইকেট তুলে নিয়ে ওয়ানেডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের তালিকার শীর্ষে বসেন তিনি আবদুর রাজ্জাকের সঙ্গে। পরে রহমত শাহর উইকেটটি তুলে নিয়ে এককভাবে বসেছেন শীর্ষে। তাতে ক্রিকেটের তিন ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি বোলারে পরিণত হয়েছেন এই অলরাউন্ডার। কীর্তিটা আরও উঁচুতে নিয়ে গেছেন তিনি টেস্ট খেলুড়ে দেশের মধ্যে তিন ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারি একমাত্র বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে।

শুধু বাংলাদেশের হয়ে নয়, বিশ্বের সব বোলারকে পেছনে ফেলে তাই তিন ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারি এখন তিনিই। বিশ্বের আর কোনও বোলার নেই, যিনি তার দেশের হয়ে তিন ফরম্যাটেই সর্বোচ্চ উইকেট শিকারি। যদিও কিংবদন্তী অনেক বোলার টি-টোয়েন্টি খেলারই সুযোগ পাননি। তার আগেই অবসরে গেছেন তারা। ২০০৪ সালে টি-টোয়েন্টি ক্রিকেট চালু হওয়ার আগেই মূলত ওয়াসিম আকরাম-কোর্টনি ওয়ালশের মতো খেলোয়াড়রা অবসের যান।  

রবিবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলতে নামার আগে তার প্রয়োজন ছিলো দুটি উইকেট। অষ্টম ওভারে সাকিবের হাতে বল তুলে দেন অধিনায়ক মাশরাফি। সাকিব সঙ্গে সঙ্গেই অধিনায়কের আস্থার জবাব দেন।

ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটের মালিক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাককে (২০৭) ছুঁতে সাকিবের প্রয়োজন ছিলো একটি মাত্র উইকেট। প্রথমে নুরিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকে ছুঁয়ে ফেলেন বিশ্বসেরা এই অললাউন্ডার। পরে রহমতের উইকটটি তুলে নিয়ে ছাড়িয়ে যান রাজ্জাককে। এই বাঁহাতি স্পিনার ২৯.২৯ গড়ে নিয়েছেন ২০৭ উইকেট। অন্যদিকে সাকিব ২৭.৭৭ গড়ে নিয়েছেন ২০৮ উইকেট।

সাকিব বেশ আগেই টেস্ট ও টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটি নিজের করে নিয়েছেন। টেস্টে তার উইকেট সংখ্যা ১৪৭টি। টেস্টের পর টি-টোয়েন্টিতেও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক সেই সাকিবই। ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে সাকিবের উইকেট সংখ্যা ৬৫টি।

/আরআই/কেআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি