তাসকিন-রাব্বির বলে চাপে ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট, হায়দরাবাদ থেকে
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৫৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৫০

মাঠ ছাড়লেন লোকেশ শক্তিশালী ভারতীয় ব্যাটিং লাইনআপের বিপক্ষে বোলিংটা দারুণ শুরু করেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বির বোলিংয়ে চাপে আছে ভারতের ব্যাটসম্যানরা।

কেবল তৃতীয় টেস্ট খেলতে নামা তাসকিন ইনিংসের চতুর্থ বলেই লোকেশ রাহুলকে (২) বোল্ড করেন। প্রথম তিন বলে স্কোরবোর্ডে মাত্র ২ রান হওয়ার পর বাংলাদেশি পেসারের কাছে উইকেট হারান ভারতের এ ওপেনার। শুরুর এ ধাক্কা সামলে উঠলেও রানের গতি বাড়াতে পারছেন না চেতেশ্বর পূজারা (৩৫*) ও মুরালি বিজয় (৪৩*)। খুব সতর্ক ব্যাটিং করছেন তারা। তাসকিনের সঙ্গে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছেন পঞ্চম টেস্ট খেলতে নামা রাব্বি। প্রথম ১০ ওভারে মাত্র ২৬ রান দেন এ বোলিং জুটি। ২৪ ওভার শেষে ১ উইকেটে ৮০ রান করেছে স্বাগতিকরা।

১৯তম ওভারে তৃতীয় বলে বিজয় ও পূজারার জুটি ভাঙার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। বিজয়ের শট স্কয়ার লেগে দাঁড়ানো রাব্বি বল লুফে নেন। কিন্তু ততক্ষণে অপর প্রান্ত থেকে পূজারা অর্ধেক ক্রিজ পার হয়েছেন, ঝুঁকি নিয়ে বিজয় রান নিতে দৌড় দেন। কিন্তু রাব্বির থ্রো ঠিকভাবে ধরতে পারেননি বোলার মেহেদি হাসান মিরাজ। সৌভাগ্যের ছোঁয়ায় জীবন পান বিজয়। 

রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হয়েছে ম্যাচটি। এর আগে টসে জিতে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।

সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্ট থেকে দলে তিনটি পরিবর্তন হয়েছে এসেছে। ফিরেছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক ও তাইজুল ইসলাম। বাদ পড়েছেন রুবেল হোসেন, নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্ত।

অন্যদিকে সর্বশেষ টেস্ট খেলা দল থেকে বাদ পড়েছেন করুন নায়ার। তার বদলে ফিরেছেন আজিঙ্কা রাহানে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি।

ভারত একাদশ: মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও ইশান্ত শর্মা।

*চতুর্থ বলেই তাসকিন ফেরালেন লোকেশ রাহুলকে

*বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী