ডাবল সেঞ্চুরিতে কোহলির ইতিহাস

স্পোর্টস ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:০০

ডাবল সেঞ্চুরিতে কোহলির ইতিহাস

গত বছরের ২১ জুলাই নর্থসাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন বিরাট কোহলি। এর পর আরও তিনটি দুইশ রানের ইনিংস খেললেন ভারতের এ তারকা ব্যাটসম্যান। সর্বশেষটি এলো বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে। আর গড়লেন ইতিহাস।

ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের পর বাংলাদেশ- টানা চার সিরিজে ডাবল সেঞ্চুরির অনন্য কীর্তি গড়লেন ডানহাতি ব্যাটসম্যান। সবগুলোই অধিনায়ক হিসেবে।

হায়দরাবাদ টেস্টের প্রথম দিন শেষ সেশনে নেমেই ১৩০ বল খেলে ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি করেছিলেন কোহলি। দ্বিতীয় দিনও খেলেছেন দাপটের সঙ্গে।

১১১ রানে খেলতে নেমেছিলেন ভারতীয় অধিনায়ক। দ্বিতীয় সেশনের তৃতীয় ওভারেই দুইশ ছোঁন তিনি। ২৩৯ বলে ২৩টি চারে ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি করেছেন কোহলি। প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার সিরিজে চারটি ডাবল সেঞ্চুরি মেরে টপকে গেছেন ডন ব্রাডম্যান ও রাহুল দ্রাবিড়কে, যারা টানা তিন সিরিজে দুইশ ছুঁয়েছিলেন।  

বাংলাদেশের বিপক্ষে ২০৪ রানের দারুণ ইনিংস খেলার আগে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে তার আগের দুইশ রানের ইনিংসগুলো ছিল ২০০, ২১১ ও ২৩৫ রানের।

অধিনায়ক হিসেবে কোহলির চেয়ে মাত্র একজন দুইশতাধিক রান করেছেন। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হয়ে পাঁচটি ডাবল সেঞ্চুরি ছিল ব্রায়ান লারার। ব্রাডম্যান, মাইকেল ক্লার্ক ও গ্রায়েম স্মিথও অধিনায়ক হিসেবে চারটি দুইশ রানের ইনিংস খেলেন। কিন্তু আগের ৩১ ভারতীয় অধিনায়ক মিলেই কেবল কোহলির সমান চারটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন।

তবে কোহলির চেয়ে বেশি ২০০’র উপরে ইনিংস খেলা ভারতীয় ব্যাটসম্যানের সংখ্যা তিনজন। বীরেন্দর শেবাগ ও শচীন টেন্ডুলকার ছয়টি এবং দ্রাবিড় করেন পাঁচটি। সুনীল গাভাস্কারের দখলে চারটি।

/এফএইচএম/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী