ম্যাথুজ ফিরে গেছেন দেশে

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০১৮, ২১:৪০ আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ২১:৪৪

ম্যাথুজ ফিরে গেছেন দেশে শুরুর শঙ্কাটাই সত্যি হলো। ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। ভারপ্রাপ্ত অধিনায়কের নেতৃত্বে বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে প্রতিযোগিতা শেষ করতে হবে শ্রীলঙ্কাকে। রবিবার সকালে দেশে ফিরে গেছেন এই অলরাউন্ডার।

জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান ম্যাথুজ। প্রাথমিকভাবে লম্বা সময়ের জন্য তাকে হারানোর শঙ্কায় ছিল শ্রীলঙ্কা ক্রিকেট। কিন্তু স্ক্যানের পর জানানো হয় কেবল দুই ম্যাচ খেলতে পারবেন না তিনি। সেই নির্ধারিত দুই ম্যাচের দ্বিতীয়টি শেষ হওয়ার আগেই দেশে ফিরে গেলেন ম্যাথুজ।

প্রাথমিক ঘোষণা অনুযায়ী বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচ খেলতে পারেননি ম্যাথুজ। রবিবার জিম্বাবুইয়ানদের বিপক্ষে ম্যাচ শেষ হওয়া পর্যন্তও সবার ধারণা ছিল, বাংলাদেশের বিপক্ষে আগামী ২৫ জানুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচ খেলবেন তিনি।

কিন্তু ম্যাচ শেষে ভারপ্রাপ্ত অধিনায়ক দিনেশ চান্ডিমাল জানালেন, ম্যাথুজকে আর পাওয়া যাবে না সিরিজে। ৩১ জানুয়ারি থেকে বাংলাদেশের বিপক্ষে শুরু দুই ম্যাচের টেস্ট সিরিজেও তার থাকার ব্যাপারে স্পষ্ট করতে পারলেন না এই ব্যাটসম্যান, ‘আমরা তাকে আর এই সিরিজে (ত্রিদেশীয়) পাচ্ছি না। আজ সকালে তিনি দেশে ফিরে গেছেন। টেস্ট সিরিজে তাকে পাওয়া যাবে কিনা, এখন নিশ্চিত করে বলতে পারছি না।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচেও নেতৃত্ব দেবেন চান্ডিমাল। রবিবার জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
ডেথ ওভারে পেসারদের দাপট, আইসিসির যে নিয়মে মিলছে সুফল
ক্রিকেটে প্রযুক্তির নতুন অধ্যায়, ডিআরএসে যুক্ত হলো ‘সনিক’
ব্রুকের ডাবল সেঞ্চুরিও বৃথা, ৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার ইতিহাস
সর্বশেষ খবর
ব্যবহারকারীর হয়ে দিনভর কাজ করবে নতুন এআই এজেন্ট ‘ক্লড ডুয়েট’
ব্যবহারকারীর হয়ে দিনভর কাজ করবে নতুন এআই এজেন্ট ‘ক্লড ডুয়েট’
চট্টগ্রামে ১০ মাসে ডেঙ্গু আক্রান্ত ৬ হাজার ছাড়ালো, মৃত্যু ৩১
চট্টগ্রামে ১০ মাসে ডেঙ্গু আক্রান্ত ৬ হাজার ছাড়ালো, মৃত্যু ৩১
২০২৭ সালে ৩০০ বছরে পা দিচ্ছে ভারতীয় যে শহর, ন্যাশনাল জিওগ্রাফিতেও সেরা
২০২৭ সালে ৩০০ বছরে পা দিচ্ছে ভারতীয় যে শহর, ন্যাশনাল জিওগ্রাফিতেও সেরা
ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর মরদেহ, থানায় নেওয়া হলো স্বামী ও দুই সন্তানকে 
ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর মরদেহ, থানায় নেওয়া হলো স্বামী ও দুই সন্তানকে 
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’