কমনওয়েলথ গেমসে বাংলাদেশের লজ্জা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৮, ০১:২৬আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ০৩:৫৬

কমনওয়েলথ গেমসের উদ্বোধনের এক ফাঁকে বাংলাদেশের ক্রীড়াবিদরা বর্ণিল উদ্বোধন হয়েছে ২১তম কমনওয়েলথ গেমসের। অস্ট্রেলিয়ার পর্যটন নগরী গোল্ড কোস্টে উদ্বোধনের পর আজ মাঠের লড়াই শুরু হবে। ৭১টি দেশের সাড়ে চার হাজারের বেশি অ্যাথলেট এতে অংশ নিচ্ছে। শুরুর দিনে অন্য ইভেন্টের সঙ্গে বক্সিংও আছে। আশ্চর্যজনক ঘটনা হলো, অন্য দেশ এই ইভেন্টে অংশ নিলেও বাংলাদেশ পারছে না! অথচ দেশের দুই বক্সার ও কোচ-কাম ম্যানেজার আব্দুল মান্নান এখন গোল্ড কোস্টে!

৬টি ডিসিপ্লিনে অংশ নেয়ার কথা বাংলাদেশের। এর মধ্যে বক্সিং অন্যতম। গেমসের নিয়ম হলো যে কোনও ডিসিপ্লিন শুরুর আগের দিন টেকনিক্যাল কমিটির সভা হয়ে থাকে। সেখানে সর্বশেষ এন্ট্রির বিষয়টি নিশ্চিত করতে হয়। কিন্তু একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের কেউ সেই সভাতে ছিলেন না! যে কারণে আয়োজকরা বক্সিং ইভেন্টে বাংলাদেশের নামই রাখেনি। গেমসের ওয়েবসাইটে অন্য দেশের বক্সারদের ইভেন্ট ও কার প্রতিদ্বন্দ্বী কে দেওয়া থাকলেও সেখানে নেই বাংলাদেশের নাম। গেমসে গিয়ে কোনও ডিসিপ্লিনে অংশ নিতে না পারাটা এক ধরনের লজ্জারই বিষয়।

অথচ ৬০ কেজি ওজন শ্রেণিতে রবিন মিয়া ও ৬৪ কেজি ওজন শ্রেণিতে আল আমিন দীর্ঘদিন ধরে অনুশীলন করে আসছিলেন। এখন তাদের গোল্ড কোস্টে দর্শক হিসেবে থাকতে হচ্ছে। গেমসে অংশ না নিয়েই দেশে ফিরতে হবে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজও ৬ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
আজও ৬ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
সিলেটের সৌন্দর্য ও জনবান্ধব কার্যক্রমের প্রশংসা মার্কিন রাষ্ট্রদূতের
সিলেটের সৌন্দর্য ও জনবান্ধব কার্যক্রমের প্রশংসা মার্কিন রাষ্ট্রদূতের
সাতক্ষীরায় গ্রেফতার চুরির মামলার আসামির জন্য রাজনৈতিক তদবিরের অভিযোগ
সাতক্ষীরায় গ্রেফতার চুরির মামলার আসামির জন্য রাজনৈতিক তদবিরের অভিযোগ
রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা ‘ঢালাও বেসরকারিকরণের তৎপরতা’ বন্ধের দাবি বাসদের
রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা ‘ঢালাও বেসরকারিকরণের তৎপরতা’ বন্ধের দাবি বাসদের
সর্বাধিক পঠিত
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে
পে স্কেল: মূল বেতন এক ধাপে
পে স্কেল: মূল বেতন এক ধাপে