ইউরোপা লিগে আর্সেনাল-অ্যাতলেতিকোর জয়

স্পোর্টস ডেস্ক
০৬ এপ্রিল ২০১৮, ১০:৩২আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ১০:৩৪

রামসিকে ঘিরে সতীর্থদের উল্লাস ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জিতেছে স্বাগতিক দলের প্রত্যেকে। অ্যারন রামসি ও আলেক্সান্দ্রে ল্যাকাজেত্তের জোড়া গোলে আর্সেনাল ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে সিএসকেএ মস্কোকে। আরেক ফেভারিট অ্যাতলেতিকো মাদ্রিদ ২-০ গোলে হারায় স্পোর্তিং লিসবনকে।

বৃহস্পতিবার এমিরেটস স্টেডিয়ামে অফসাইডের কারণে একটি গোল বাতিল হওয়ার দুই মিনিট পর আর্সেনাল এগিয়ে যায়। ৯ মিনিটে ১০ গজ দূর থেকে নেওয়া শটে লক্ষ্যভেদ করেন রামসি।

সিএসকেএ শোধ দেয় একটি গোল। আলেক্সান্দার গোলোভিন দুর্দান্ত ফ্রি কিক থেকে ১৫ মিনিটে সমতা ফেরান। মেসুত ওজিল ৭ মিনিট পর জর্জিও স্কেনিকোভের ফাউলের শিকার হলে ল্যাকাজেত্তে পেনাল্টি থেকে আবার এগিয়ে নেন আর্সেনালকে।

ওজিলের পাস থেকে ২৮ মিনিটে আর্সেনাল ৩-১ করে রামসির চমৎকার অ্যাক্রোবেটিক ফ্লিকে। ল্যাকাজেত্তেকে দিয়ে ৩৫ মিনিটে দলের চতুর্থ গোল করান ওজিল।

গ্রিজমানের গোল উদযাপন ওয়ান্দা মেত্রোপলিতানোতে মাত্র ২৫ সেকেন্ড লেগেছে অ্যাতলেতিকোর এগিয়ে যেতে। ম্যাচ শুরুর বাঁশি বাজতে না বাজতেই দিয়েগো কস্তার বানিয়ে দেওয়া বলে গোল করেন কোকে। বিরতির পাঁচ মিনিট আগে আন্তোয়ান গ্রিজমান ব্যবধান দ্বিগুণ করেন।

লাৎসিও জিতেছে ঘরের মাঠে ৪-২ গোলে। রোমে তাদের কাছে হেরেছে সলজবার্গ। টিমো ওয়ার্নারের একমাত্র গোলে আরবি লিপজিগ ১-০ গোলে ঘরের মাঠে হারিয়েছে মার্শেইকে। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদাপাথরে ঘুরতে গিয়ে নিখোঁজ চিকিৎসকের লাশ উদ্ধার
সাদাপাথরে ঘুরতে গিয়ে নিখোঁজ চিকিৎসকের লাশ উদ্ধার
ক্রোয়েশিয়ার গোল বাতিলের পর ফিফার ব্যাখ্যা, ‘প্রযুক্তিই প্রমাণ করেছে স্পর্শ
ক্রোয়েশিয়ার গোল বাতিলের পর ফিফার ব্যাখ্যা, ‘প্রযুক্তিই প্রমাণ করেছে স্পর্শ
সুযোগ এলেই জ্বালানির দাম কমিয়ে স্বস্তিতে আনা হবে: প্রতিমন্ত্রী
সুযোগ এলেই জ্বালানির দাম কমিয়ে স্বস্তিতে আনা হবে: প্রতিমন্ত্রী
নতুন ভোটার হওয়ার সময় বাড়লো
নতুন ভোটার হওয়ার সময় বাড়লো
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন