আইপিএলে সাকিবের বিরল কীর্তি

স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০১৮, ১৩:২২আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ১৩:২৭

সাকিবের উদযাপনের একটি মুহূর্ত শনিবার সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। অথচ ম্যাচসেরা পুরস্কারের জন্যে বিবেচিত হননি। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। মুদ্রার এপিঠটা যখন এমন বিক্ষুব্ধ তখন উল্টো পিঠে রয়েছে অন্যরকম তৃপ্তি।

সাকিবের মতো এমন পারফরম্যান্স আইপিএলে খুবই বিরল। ২১ বলে সাকিব করেছেন ২৭ রান। বল হাতে ৪ ওভারে নিয়েছেন দুই উইকেট। একই সঙ্গে দুটি দুর্দান্ত ক্যাচ! আর এমন নৈপুণ্য সাকিবের আগে আইপিএলে রয়েছে মাত্র ৬বার! এমনকি সানরাইজার্সের হয়ে সাকিবই প্রথম এই কীর্তি গড়লেন! 

২০০৮ সালে শুরু হওয়া আইপিএলে সাকিব সপ্তম ক্রিকেটার হিসেবে এমনটি করে দেখালেন। যাদের কীর্তির তালিকায় রয়েছে ২৫ প্লাস রান, দুটি উইকেট ও দুটি ক্যাচ। সাকিব ছাড়া তালিকার বাকিরা হলেন- সৌরভ গাঙ্গুলী, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, জেপি দুমিনি, আন্দ্রে রাসেল ও বেন স্টোকস।

শনিবার সাকিবের এমন কীর্তিতেই কলকাতাকে ৫ উইকেটে হারিয়ে এবারের আসরে শতভাগ সাফল্য ধরে রেখেছে হায়দরাবাদ। এ নিয়ে তিন ম্যাচের তিনটিই জিতেছে তারা। আগে ব্যাট করে ৮ উইকেটে ১৩৮ রান করে কলকাতা। জবাবে ১৯ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান করে হায়দরাবাদ।

/এফআইআর/
সম্পর্কিত
৩৮ বছর বয়সে মারা গেলেন সাবেক আফগান পেসার শাপুর জাদরান
নাহিদ রানার রেকর্ড বৃথা, এবার ওয়ানডেতেও জিম্বাবুয়ের কাছে হারলো বাংলাদেশ
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সর্বশেষ খবর
মিসরের বিপক্ষে আর্জেন্টিনার জয়সূচক গোলে ‘ভিএআর বিতর্ক’
মিসরের বিপক্ষে আর্জেন্টিনার জয়সূচক গোলে ‘ভিএআর বিতর্ক’
এই কান্না তো মেসিকেই মানায়!
এই কান্না তো মেসিকেই মানায়!
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিসরকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিসরকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
সমাবেশে বিস্ফোরণ: কোন কারণে সরকারের ইন্ধন দেখছে এনসিপি-জামায়াত
সমাবেশে বিস্ফোরণ: কোন কারণে সরকারের ইন্ধন দেখছে এনসিপি-জামায়াত
সর্বাধিক পঠিত
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
কান্নাভেজা বিদায়ে অবসর নিয়ে যা বললেন রোনালদো
কান্নাভেজা বিদায়ে অবসর নিয়ে যা বললেন রোনালদো
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে