পাকিস্তানে অনুমতি ছাড়া খেলায় শাহজাদকে জরিমানা

স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০১৮, ১৪:২১আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ১৪:২৬

বিশ্বকাপ বাছাইয়ে ম্যান অব দ্য ফাইনাল হন শাহজাদ রিফিউজি ক্যাম্প থেকে একেবারে আফগান রূপকথার অন্যতম নায়ক হয়েছেন মোহাম্মদ শাহজাদ। দলীয় গণ্ডিতে তাকে ছাড়া খাপছাড়া আফগানিস্তান ক্রিকেট দল। আর খেলার বাইরে আরও বেশি খাপছাড়া রূপকথার এই নায়ক!

মাঠের বিতর্কিত সব কাণ্ড ছাড়াও শৃঙ্খলাবহির্ভুত কাণ্ডের জন্যে শিরোনাম হয়েছেন বেশ কয়েকবার। বিশ্বকাপ বাছাইয়ে রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি বলে ব্যাটটাকে মাঠেই দাবিয়ে দিয়েছিলেন! এমন আচরণে নিষিদ্ধও হয়েছেন। আবার এই ক্রিকেটারই ছিলেন বাছাইয়ের ম্যান অব দ্য ফাইনাল। আর সেই শাহজাদই কিনা বোর্ডের অনুমতি ছাড়া খেলছেন পাকিস্তানে!

পেশাওয়ারে বোর্ডের অনুমতি ছাড়া খেলতে যাওয়ায় তাকে প্রায় ৪ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এমনকি এক মাসের সময় বেঁধে দিয়েছে দেশে ফিরতে। শুধু শাহজাদকেই নয়, যারা এভাবে খেলতে গেছেন তাদের সবাইকে ফেরার নির্দেশ দিয়েছে এসিবি। নাহলে চুক্তি বাতিল করার হুমকিও দেওয়া হয়েছে।

পেশাওয়ার আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের খুব কাছে হওয়াতেই এভাবে সুযোগ নিচ্ছেন আফগান ক্রিকেটাররা। অবশ্য শাহজাদের বেলাতে এর ভিন্ন আবেগ রয়েছে। এই পেশাওয়ারের রিফিউজি ক্যাম্পে দীর্ঘ সময় কাটিয়েছেন। এমনকি এখানকার একটি মেয়ের সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাই নিজ দেশ ছেড়ে প্রায়ই অবস্থান করেন পাকিস্তানে। এই অবস্থায় শাহজাদকে আফগানিস্তানে ফেরার নির্দেশ দিয়েছে তাদের বোর্ড!

শুধু শাহজাদই নন, অনেক আফগান বাসিন্দাই অস্থায়ী ভিত্তিতে এখন থাকছেন পেশাওয়ারে। এমনকি পাকিস্তানে এই রূপেই নিবন্ধিত আছেন। তাই শাহজাদের ভাগ্যে শেষ পর্যন্ত কী হয় সেটাই দেখার বিষয়।–ক্রিকইনফো।

/এফআইআর/
সম্পর্কিত
নাহিদ রানার রেকর্ড বৃথা, এবার ওয়ানডেতেও জিম্বাবুয়ের কাছে হারলো বাংলাদেশ
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ক্রিকেটার নাঈমকে মারধরে জড়িত ৩ পুলিশ কারা, কী ব্যবস্থা নিলো প্রশাসন
সর্বশেষ খবর
মাছের মাথা দিয়ে মিক্সড শাক-সবজির চচ্চড়ি
মাছের মাথা দিয়ে মিক্সড শাক-সবজির চচ্চড়ি
বেলজিয়ামের দাপটে থামলো যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ যাত্রা
বেলজিয়ামের দাপটে থামলো যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ যাত্রা
শাহজালালে মানবপাচার ও চোরাচালানে ‘ভেতরের লোক’, শঙ্কায় নিরাপত্তা 
শাহজালালে মানবপাচার ও চোরাচালানে ‘ভেতরের লোক’, শঙ্কায় নিরাপত্তা 
‘আমরা আর্জেন্টিনাকে সম্মান করি, ভয় পাই না’
‘আমরা আর্জেন্টিনাকে সম্মান করি, ভয় পাই না’
সর্বাধিক পঠিত
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
বিদেশিদের জন্য ভিসার নতুন দরজা খুলছে বাংলাদেশ
বিদেশিদের জন্য ভিসার নতুন দরজা খুলছে বাংলাদেশ
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল
আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল