ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে উড়িয়ে পিএসজির শিরোপা

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০১৮, ১১:৫৪আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১২:০৭

ষষ্ঠ মৌসুমে পঞ্চম লিগ ওয়ান শিরোপা জিতলো পিএসজি গত মৌসুমের পর থেকেই লক্ষ্মী ছাড়া মোনাকো! ১৭ বছর পর লিগ ওয়ানের শিরোপা জিতেছিল ফরাসি এই ক্লাব। তাতে ভূমিকা ছিল ফ্যালকাও ও ফরাসি তরুণ কিলিয়ান এমবাপ্পের। ফ্যালকাও মোনাকো শিবিরে থেকে গেলেও দল ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন এমবাপ্পে। সেই মোনাকোকে হারিয়েই এবার শিরোপা পুনরূদ্ধার করেছে পিএসজি।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোনাকোকে একেবারে উড়িয়ে দিয়েছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)।লিগ ওয়ানে তাদের ৭-১ গোলে হারিয়েছে। এদিন অবশ্য পিএসজিতে ছিলেন না এমবাপ্পে।

ম্যাচের দুই অর্ধে বিধ্বংসী রূপে ছিল পিএসজি। মোনাকো থেকে পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকার সুবিধাতো ছিলই। তার ওপর যোগ হয়েছিল পিএসজির আগুনে ফর্ম। লো চলসো প্রথমার্ধের ১৪ ও ২৭ মিনিটে করে বসেন জোড়া গোল। ১৭ মিনিটে কাভানি একটি, ২০ মিনিটে ডি মারিয়া আরও একটি গোল করলে পিএসজির জয় নিশ্চিত হয়ে যায় প্রথমার্ধেই।  ৩৮ মিনিটে একটি গোল শোধ করে মোনাকোকে সান্ত্বনা দেন রনি লোপেজ।

তাতেও পিএসজির আক্রমণ দমাতে পারেনি মোনাকো। দ্বিতীয়ার্ধে ফের মোনাকোর জাল কাঁপান ডি মারিয়া। ৫৮ মিনিটে তার একটি গোল ছাড়াও ড্র্যাক্সলার ৮৬ মিনিটে মোনাকোর জাল কাঁপিয়েছেন।

এর আগে নিজেদের ভুলে আত্মঘাতী গোল করে পিএসজির অগ্রগামিতা বাড়িয়েছে মোনাকো। ৭৬ মিনিটে ভুলে নিজেদের জালে বল পাঠান গত মৌসুমের তারকা রাদামেল ফ্যালকাও।

এই জয়ের মধ্য দিয়ে ষষ্ঠ মৌসুমে পঞ্চমবারের মতো লিগ ওয়ানের শিরোপা ঘরে তুললো পিএসজি। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কক্সবাজারে ভারী বৃষ্টিতে চার জায়গায় পাহাড়ধস, ৯ জনের মৃত্যু
কক্সবাজারে ভারী বৃষ্টিতে চার জায়গায় পাহাড়ধস, ৯ জনের মৃত্যু
কারিগরি শিক্ষা অধিদফতরে চাকরির সুযোগ
কারিগরি শিক্ষা অধিদফতরে চাকরির সুযোগ
সত্যি কী মাচা পান করলে রক্ত ‘ধ্বংস’ হয়ে যায়
সত্যি কী মাচা পান করলে রক্ত ‘ধ্বংস’ হয়ে যায়
১০ মিনিটে ৬৬টি হটডগ সাবাড়
১০ মিনিটে ৬৬টি হটডগ সাবাড়
সর্বাধিক পঠিত
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
মালয়েশিয়া নিয়ে সরকারের সঙ্গে বৈঠকের পর হতাশার কথা জানালেন অ্যান্ডি হল
মালয়েশিয়া নিয়ে সরকারের সঙ্গে বৈঠকের পর হতাশার কথা জানালেন অ্যান্ডি হল