‘রাশিয়া বিশ্বকাপে গ্রেটদের একজন হবে নেইমার’

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০১৮, ১১:৫৯আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১২:০১

‘রাশিয়া বিশ্বকাপে গ্রেটদের একজন হবে নেইমার’ রাশিয়া বিশ্বকাপে ‘হেক্সা মিশন’ পূরণ করবে ব্রাজিল, যার নেতৃত্ব দেবেন নেইমার- এমনটাই আশা পেলের। এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান গ্রেটের সঙ্গে কণ্ঠ মেলালেন সের্গিনিয়ো। আগামী জুনের মহাযজ্ঞে এক উজ্জ্বল নক্ষত্র হবেন নেইমার, এই বিশ্বাস কোপা আমেরিকা জয়ী সাবেক ব্রাজিলিয়ান উইঙ্গারের।

প্যারিস সেন্ত জার্মেইর ফরোয়ার্ড এখন পায়ের অস্ত্রোপচার শেষে সুস্থ হওয়ার লড়াই করছেন। ১৭ জুনে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের আগে তিনি ফিরবেন আশা সের্গিনিয়োর।

১৯৯৯ সালে কোপা আমেরিকা জয়ী ও কনফেডারেশন্স কাপের ফাইনালিস্টের মতে, নেইমার এই বছরের বিশ্বকাপে শীর্ষস্থানীয় ভূমিকা রাখবেন। এক সাক্ষাৎকারে ৪৬ বছর বয়সী সের্গিনিয়ো বলেছেন, ‘আমি আশা করি নেইমার শতভাগ ফিট হয়ে ফিরবে। হয়তো খারাপ চোট লেগেছিল তার, কিন্তু সময়মতো সে ফিরবে। মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে সে বিশ্ব সেরাদের কাতারে। এই বিশ্বকাপেও সে সেরাদের একজন হবে।’

২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলের হারের দুঃসহ স্মৃতি এবার ভুলিয়ে দেবে ব্রাজিল। এই বিশ্বাস সের্গিনিয়োর, ‘আমি মনে করি, ২০১৪ সালের পর ব্রাজিলের মানসিকতা পুরোপুরি পাল্টে গেছে। এখন তারা খুব শক্তিশালী দল। তিতেকে ধন্যবাদ জানাই। তারা ফুটবল খেলার আনন্দ ও সৃজনশীলতা পুনরুদ্ধার করেছে, যেটার অভাব ছিল ২০১৪ সালে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কি অপরাধ?’, প্রশ্ন অপ্রতিমের মায়ের
সেনাবাহিনীকে ঘিরে অপতথ্য বাড়ছে
সেনাবাহিনীকে ঘিরে অপতথ্য বাড়ছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত