জয় দিয়ে নাদালের ফেরা

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০১৮, ১২:২৫আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১২:২৫

রাফায়েল নাদাল দাপট দেখিয়ে জিতলেন অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে রিটায়ার্ড হার্ট হয়ে কোর্ট ছাড়েন রাফায়েল নাদাল। মন্টে কার্লো মাস্টার্স দিয়ে আবার কোর্টে ফিরলেন স্প্যানিশ তারকা। দারুণ জয়ে প্রত্যাবর্তন হলো তার প্রিয় লাল মাটির মঞ্চে।

মোনাকোয় ক্লে কোর্টের এই লড়াইয়ে স্লোভেনিয়ার এলজাজ বেদেনেকে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছান নাদাল। শেষ ৩২ এ বর্তমান চ্যাম্পিয়ন ৬-১, ৬-৩ গেমে ৫৮তম র‌্যাংকিংধারীকে হারালেন ৭৭ মিনিটে।

সাবেক এক নম্বর নোভাক জোকোভিচ ৭-৬ (৭-২), ৭-৫ গেমে হারিয়েছেন ক্রোয়েশিয়ার বোরনা কোরিচকে। গত উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে চোট নিয়ে ছিটকে পড়েছিলেন সার্ব তারকা। নিজের ফিটনেস নিয়ে জোকোভিচ বলেন, ‘অবশেষে দুই বছর পর আমি ব্যথা ছাড়া খেলতে পারলাম। আমার মনে হয় ভালোই খেলেছি।’

শেষ ষোলোতে নাদালের প্রতিপক্ষ রাশিয়ার ৩৮ নম্বর কারেন কাচানোভ। আর জোকোভিচ খেলবেন পঞ্চম বাছাই ডোমিনিক থিয়েমকে।

বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষে থাকতে হলে চ্যাম্পিয়ন হতে হবে মোনোকোয় ১০ বার শিরোপা হাতে নেওয়া নাদালকে। নয়তো রজার ফেদেরারের কাছে হারাতে হবে জায়গাটি। বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তারেক রহমানের সঙ্গে জাতিসংঘে সাইডলাইন বৈঠক হাইতির প্রধানমন্ত্রীর
তারেক রহমানের সঙ্গে জাতিসংঘে সাইডলাইন বৈঠক হাইতির প্রধানমন্ত্রীর
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
গাজী নজরুল ও মাকছুদাকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ, ‘ঝগড়া ছিল না’ দাবি
গাজী নজরুল ও মাকছুদাকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ, ‘ঝগড়া ছিল না’ দাবি
ফিদে আরবিটারস অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের হারুন
ফিদে আরবিটারস অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের হারুন
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার