সাড়ে ৬ ফুট উচ্চতা নিয়েও সন্তুষ্ট নন তিনি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৮, ১০:৩৩ আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১০:৫১

মিরুজ মারুফ (বাঁয়ে) ও শিলভ রোমান ভলিবল খেলোয়াড়দের জন্য উচ্চতা খুবই গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলে অংশ নিচ্ছেন বেশ কয়েকজন দীর্ঘদেহী খেলোয়াড়। তবে সবার চেয়ে এগিয়ে কিরগিজস্তানের শিলভ রোমান, তার উচ্চতা ৭ ফুট ৭ ইঞ্চি। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘদেহী খেলোয়াড় মিরুজ মারুফের উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি। তবে রোমানের পাশে দাঁড়িয়ে মারুফ শুধু অবাকই নন, নিজের উচ্চতা নিয়ে কিছুটা হতাশও!

প্রায় আড়াই বছর ধরে কিরগিজস্তান জাতীয় দলের সদস্য রোমান। স্কুলে পড়ার সময় ভালোবেসেছিলেন ভলিবলকে,‘বন্ধুরা আমাকে ফুটবল খেলতে ডাকতো, কিন্তু আমি ভলিবল কোর্টে ছুটে যেতাম। ছোটবেলায় অন্য কোনও খেলা আমাকে তেমন টানেনি, শুধু ভলিবলই পছন্দ করতাম।’

রোমান সম্পর্কে কিরগিজস্তান দলের ম্যানেজার সারবাঘিশেভ ক্লিচবেকের মন্তব্য, ‘উদীয়মান হলেও শিলভ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ওর ভবিষ্যৎ উজ্জ্বল, কিছু দিনের মধ্যে থাইল্যান্ডের সুপার লিগে খেলার সম্ভাবনাও আছে।’

এই তরুণ খেলোয়াড়ের প্রশংসা করে তিনি বললেন,‘রোমান মিডল ব্লকার পজিশনে খেলে। ওর উচ্চতা আমাদের বাড়তি সুবিধা দেয়। কোর্টে ওর দুরন্ত গতি অনেক পয়েন্টও উপহার দেয় আমাদের।’

‘জায়ান্ট’ রোমানের পাশে দাঁড়িয়ে মারুফের উপলব্ধি,‘বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমি অনেক লম্বা। আমার মতো কাউকে এখনও খুঁজে পাইনি। কিন্তু রোমানের কাছে আমি কিছুই না!’

জাতীয় দলে প্রথম সুযোগ পেলেন ২৫ বছর বয়সী মারুফ। প্রতিযোগিতায় ভালো খেলতে তিনি আশাবাদী,‘গত এসএ গেমসের সময় ক্যাম্পে ডাক পেয়েছিলাম, কিন্তু জাতীয় দলে সুযোগ পাইনি। এবার দলে আছি। আশা করি, দলের সাফল্যে বড় ভূমিকা রাখতে পারবো।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারীকে ধর্ষণ: নিজ কার্যাল থেকে গ্রেফতার কৃষি কর্মকর্তা
নারীকে ধর্ষণ: নিজ কার্যাল থেকে গ্রেফতার কৃষি কর্মকর্তা
বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার
বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার
দেশে এলপি গ্যাসের সংকট নেই: জ্বালানিমন্ত্রীকে অপারেটরদের আশ্বাস 
দেশে এলপি গ্যাসের সংকট নেই: জ্বালানিমন্ত্রীকে অপারেটরদের আশ্বাস 
মসজিদের পাশের কক্ষে ইমামের লাশ, একই কক্ষে আহত বন্ধু
মসজিদের পাশের কক্ষে ইমামের লাশ, একই কক্ষে আহত বন্ধু
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী