এমন বিদ্রোহীদের চান সাম্পাওলি!

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০১৮, ১১:৫২আপডেট : ২৭ জুন ২০১৮, ১৩:২৯

দ্বিতীয় গোলের পর মেসির উল্লাস

বলা হচ্ছিল মেসিদের বিদ্রোহের কথা। ক্রোয়েশিয়ার কাছে হারের পর সাম্পাওলির স্কোয়াড নির্বাচন নিয়ে চটেছিলেন মেসিরা। অফফিল্ডে এমন বিদ্রোহের কথা গুঞ্জনের পর্যায়ে থাকলেও অনফিল্ডে মেসিরা ঠিকই ছিলেন ‘বিদ্রোহী’! যেই বিদ্রোহ নিজেদের কাছ থেকে সেরাটা বের করে আনার। আর এমন বিদ্রোহীদেরই ভবিষ্যতে চান আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি, ‘ছেলেরা হৃদয় দিয়েই খেলেছে। ওরাই সত্যিকারের বিদ্রোহী। কারণ, তাদের অসাধ্য সাধন করতে হচ্ছে। আর ওরা এমন জয় পেয়েছে, যেটা ভবিষ্যতের জন্যে প্রয়োজন। আমার মনে হয় ভবিষ্যতের জন্যে এটা সুবর্ণ একটি সুযোগ।’

ঘুরেফিরেই আসছে মেসি-সাম্পাওলির তিক্ততার কথা। যদিও নাইজেরিয়ার বিপক্ষে জয়ের পর এমন কিছুর দেখা মিললো না। মেসি খেলার পর কোচকে আলিঙ্গন করেছেন দৃঢ়ভাবে। এমন মুহূর্ত নিয়ে কোচ সাম্পাওলির কথা, ‘যখন লিও আসলো, আমাকে জড়িয়ে ধরলো। তখন খুবই গর্ববোধ করলাম, কারণ ও ভালো করেই জানে আমি কী পরিমাণ পেশাদার। আমি পেশাদার প্রতিটি দিনের জন্যে।’

মেসির পারফরম্যান্স নিয়ে সাম্পাওলি বললেন, ‘মেসির কোচ হিসেবে জানা আছে ওকে ঘিরে যারা থাকবে, তারা মেসির সুবিধার কথাই চিন্তা করবে। এর ফলে মেসিকে বলের জোগান দিতে পারলে আমাদের সুযোগ আরও বাড়বে।’

/এফআইআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
হেফাজতে নির্যাতন: আইন আছে, বিচার নেই কেন? 
হেফাজতে নির্যাতন: আইন আছে, বিচার নেই কেন? 
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’ 
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’ 
রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা
রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা
ভেনেজুয়েলায় উদ্ধারকারী দল ও সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
ভেনেজুয়েলায় উদ্ধারকারী দল ও সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
সর্বাধিক পঠিত
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
‘আওয়ামী লীগের আছে,  বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান