ব্রাজিলকে ফেভারিট মনে করছেন না তিতে

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০১৮, ১০:১৪আপডেট : ২৮ জুন ২০১৮, ১১:১৪

ব্রাজিলকে ফেভারিট মনে করছেন না তিতে বুধবার জার্মানির বিদায়ে ব্রাজিলের ‘বড় বাধা’ দূর হয়েছে বিশ্বাস অনেকের। তাতেও ষষ্ঠ বিশ্বকাপ জয়ের জন্য নিজেদের ফেভারিট মনে করছেন না কোচ তিতে।

২০১৪ সালের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল ব্রাজিলের। শেষ ষোলোতেই দেখা হতে পারতো তাদের। কিন্তু দক্ষিণ কোরিয়ার কাছে গ্রুপে হেরে বিদায় নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলের শেষ ষোলো প্রতিপক্ষ মেক্সিকো।

জার্মানদের বিশ্বকাপ শেষ হলেও তিতে মাটিতে পা রাখছেন, ‘আমরা প্রত্যাশার নিয়ে বসবাস করি না, আমরা বাস্তবের মধ্যে থাকি। আমরা বাছাই ও প্রীতি ম্যাচে অনেক ভালো করেছিলাম। প্রত্যাশা অনেক বাড়িয়ে দিয়েছি। কিন্তু বিশ্বকাপ একটি নতুন জায়গা, নতুন ফরম্যাট।’

এখন আরও শক্তিশালী ও উন্নতি করার আশা ব্রাজিল কোচের, ‘আমরা এমন একটা দল যারা চাপের মধ্যেও টিকে থাকে, যাদের বেঞ্চ অনেক মানসম্পন্ন। এখন আরও শক্তিশালী হচ্ছি ও উন্নতি করছি আমরা।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
শ্যামনগরবাসীর নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে সরকারকে আইনি নোটিশ
শ্যামনগরবাসীর নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে সরকারকে আইনি নোটিশ
কৃষি খাতে আরও বরাদ্দ বাড়ানো জরুরি: রিজভী
কৃষি খাতে আরও বরাদ্দ বাড়ানো জরুরি: রিজভী
ফেনীতে প্রবাসী স্ত্রীকে হত্যা: মূল হোতা গ্রেফতার
ফেনীতে প্রবাসী স্ত্রীকে হত্যা: মূল হোতা গ্রেফতার
সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে
সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’