‘কৌতিনিয়ো বিস্ময়কর’

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০১৮, ১২:২০আপডেট : ২৮ জুন ২০১৮, ১৬:৪৮

‘কৌতিনিয়ো বিস্ময়কর’ নেইমার নয়, বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় মনে করা হচ্ছে ফিলিপে কৌতিনিয়োকে। এই মত দিয়েছিলেন সাবেক তারকা রিভালদো ও কাকা। এবার তাকে প্রশংসায় ভাসালেন সার্বিয়ার বিপক্ষে প্রথম গোলদাতা পাউলিনিয়ো।

রাশিয়ায় ষষ্ঠ শিরোপার মিশনে ব্রাজিলের শুরুটা হয়েছিল হোঁচট দিয়ে। সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে গিয়েও ড্র করে তারা। প্রথমার্ধে দলের একমাত্র গোল করেছিলেন কৌতিনিয়ো। কোস্টারিকার বিপক্ষেও দলকে উদ্ধার করেন তিনি। ইনজুরি সময়ে চমৎকার এক গোলে এগিয়ে নেন ব্রাজিলকে। তারপরই তার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সাবেক দুই বিশ্বকাপ তারকা রিভালদো ও কাকা।

সার্বিয়ার বিপক্ষে বুধবারের গুরুত্বপূর্ণ ম্যাচেও দারুণ অবদান রাখলেন কৌতিনিয়ো। গোল করতে না পারলেও পাউলিনিয়োকে দিয়ে লক্ষ্যভেদ করান তিনি। গোল করলেও এর কৃতিত্ব কৌতিনিয়োকে দিলেন পাউলিনিয়ো, ‘আমি সবসময় জায়গা খুঁজি। প্রথম গোলেও সেটা হয়েছে। বিস্ময়কর কৌতিনিয়ো আমাদের দারুণ অ্যাসিস্ট করেছে এবং আমি তাতে গোল করতে পারলাম।’

শেষ ষোলোতে ওঠার প্রাথমিক লক্ষ্য পূরণ হওয়ায় উচ্ছ্বসিত বার্সেলোনা মিডফিল্ডার, ‘আমাদের লক্ষ্য ছিল শেষ ষোলোতে পৌঁছা এবং আমরা এখন সেখানে। আমি জার্মানিকে নিয়ে দুশ্চিন্তায় ছিলাম না। তাদের যা হলো সেটা নিয়ে মন্তব্যও করতে চাই না।’ মার্কা

/এফএইচএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ডাচদের কোচের পদ ছাড়লেন কোম্যান
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ডাচদের কোচের পদ ছাড়লেন কোম্যান
হাজারো শিল্পকর্ম পেছনে ফেলে বিশ্বজয় বাংলাদেশের অরণীর
হাজারো শিল্পকর্ম পেছনে ফেলে বিশ্বজয় বাংলাদেশের অরণীর
প্রত্যাহার হওয়া সেই ওসি বললেন ‘অভিযোগ প্রমাণ হলে চাকরি ছেড়ে দেবো’
প্রত্যাহার হওয়া সেই ওসি বললেন ‘অভিযোগ প্রমাণ হলে চাকরি ছেড়ে দেবো’
গাছ লাগানোর আগে, আসুন গাছ বাঁচাই 
গাছ লাগানোর আগে, আসুন গাছ বাঁচাই 
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
ইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি
কী, কেন, কীভাবেইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি