‘নেইমার ম্যাচের ফল পাল্টে দিতে পারে’

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০১৮, ১১:০৮ আপডেট : ৩০ জুন ২০১৮, ১১:২৩

‘নেইমার ম্যাচের ফল পাল্টে দিতে পারে’ ২০০২ সালের পর আবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল। আর এই স্বপ্নটা তাদের নেইমারকে ঘিরে। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন সতীর্থ কাসেমিরো। তার মতে, নেইমার যে কোনও মুহূর্তে পাল্টে দিতে পারেন ম্যাচের গতিপথ।

লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো ও নেইমার- সময়ের তিন সেরা খেলোয়াড়ই আছেন বিশ্বকাপের শেষ ষোলোতে। তিন তারকারই প্রশংসা ঝরেছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোর কণ্ঠে। ক্লাব সতীর্থ হিসেবে খেলেন রোনালদোর সঙ্গে, আর জাতীয় দলে পান নেইমারকে, তাই তাদের প্রতি ভালোবাসা বেশি থাকাই স্বাভাবিক। এই দুজন কাসেমিরোর কাছে ‘অন্য গ্রহের খেলোয়াড়’।

রোনালদো ও নেইমার সম্পর্কে এই ডিফেন্সিভ মিডফিল্ডার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এই দুই খেলোয়াড় অস্বাভাবিক। তারা ম্যাচের যে কোনও পর্যায়ে ফল পাল্টে দিতে পারে। আমার মতে, তারা অন্য গ্রহ থেকে এসেছে।’ রোনালদো ও নেইমারের সঙ্গে মেসিকে যোগ করে এরপর বললেন, ‘এরা বিশ্বের সেরা তিন খেলোয়াড়: ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও নেইমার। আমি খুব সৌভাগ্যবান যে এদের মধ্যে দুজনের সঙ্গে খেলতে পারছি।’

আলাদাভাবে নেইমারের প্রশংসা করলেন কাসেমিরো, ‘নেইমারের সম্পর্কে বললে, ও যে কোনও সময় ম্যাচের ফল পাল্টে দিতে পারে, আর এই কারণেই সে বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের একজন।’

রাশিয়া বিশ্বকাপে ‘হট ফেভারিট’ বলা হচ্ছে ব্রাজিলকে। প্রথম ম্যাচে খুব একটা ভালো পারফর্ম করতে না পারলেও গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে সেলেসাওরা দেখিয়ে দিয়েছে কেন ফেভারিট বলা হচ্ছে তাদের। সংবাদ সম্মেলনে ফেভারিট প্রসঙ্গে কথা তুলতেই কাসেমিরো জানিয়ে দিলেন, ‘সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আপনারাই (মিডিয়া) ফেভারিট নিয়ে কথা বলেন। আমরা খেলোয়াড়রা খুব ভালো করেই জানি ফেভারিট তত্ত্ব আমাদের ম্যাচ জেতাবে না। আমরা খুব ভালো উদাহরণ পেয়েছি জার্মানিকে দিয়ে। দুর্দান্ত খেলোয়াড় থাকায় তারা বিশ্বকাপ শুরু করেছিল ফেভারিট হিসেবে, অথচ প্রথম রাউন্ডের বাধা পেরোতে পারেনি।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
‘মাদার অব অল বম্বস’-এর পাল্টায় এবার ‘ফাদার অব অল বম্বস’ আনছে ইরান
‘মাদার অব অল বম্বস’-এর পাল্টায় এবার ‘ফাদার অব অল বম্বস’ আনছে ইরান
কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরিতে কত?
কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরিতে কত?
হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে অসুস্থ ভূমিমন্ত্রীকে
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে অসুস্থ ভূমিমন্ত্রীকে
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক