অবসর নিয়ে ভাবছেন না রোনালদো

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০১৮, ১০:২৫আপডেট : ০১ জুলাই ২০১৮, ১১:৫১

ক্রিস্তিয়ানো রোনালদো শেষ ষোলোতে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। এমন হারের পর ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়ে জোর গুঞ্জন; জাতীয় দলকে বিদায় বলে দেবেন পর্তুগিজ অধিনায়ক! রোনালদো অবশ্য ভিন্নভাবেই ভাবছেন ভবিষ্যৎ নিয়ে। তার মতে, ‘ভবিষ্যৎ নিয়ে ভাববার এখনো সময় হয়নি।’
শুধু তাকে নিয়েই নয়। রোনালদো মনে করেন দলের বিদায়ে কোনও খেলোয়াড়কে নিয়েই এমনটি ভাবা উচিত হবে না, ‘এমন অবস্থায় শুধু খেলোয়াড় কেন, কোচকে নিয়েও এমনটি ভাবা ঠিক হবে না।’

অথচ স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচেই বিশ্বকাপ মাতানোর ইঙ্গিত দিয়েছিলেন সিআর সেভেন। নক আউটে এসে উরুগুয়ের বিপক্ষে হয়ে থাকলেন নিষ্প্রভ। তারপরেও এ দল নিয়ে আশাবাদী রোনালদো, ‘আমি এখনও এই দল নিয়ে আশাবাদী। তারা এক সময় বিশ্বের অন্যতম সেরা একটি দলে পরিণত হবে। আমাদের দলের সবাই খুব উচ্চাকাঙ্ক্ষী। পর্তুগালের লোকজনকে তারা গর্বিত করতে চায়।’

দলের হার নিয়ে মূল্যায়ন করেছেন রোনালদো। তার কাছে মনে হয়েছে শেষ ষোলোর ফলাফল বাজে হলেও উরুগুয়ের সঙ্গে তারা ভালো খেলেছে, ‘আজকের রাত থেকে হয়তো ভালো কিছু পাইনি। তবে আমি পুরো টুর্নামেন্ট উপভোগ করেছি। আমরা ভালোভাবেই লড়াই করেছি।’

/এফআইআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
৭ মিনিটের স্ট্রেস কমানোর ব্যায়াম
৭ মিনিটের স্ট্রেস কমানোর ব্যায়াম
তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ
তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ
ডায়েটে রাখুন স্বাস্থ্যকর ও সুস্বাদু চাইনিজ এগ ভেজিটেবলস
ডায়েটে রাখুন স্বাস্থ্যকর ও সুস্বাদু চাইনিজ এগ ভেজিটেবলস
বিশ্বকাপ জয়ের পর স্পেনের পরবর্তী খেলা কোথায়, কবে?
বিশ্বকাপ জয়ের পর স্পেনের পরবর্তী খেলা কোথায়, কবে?
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের