‘অঘটনের’ অপেক্ষায় রাশিয়া, স্পেনের প্রেরণা পরিসংখ্যান

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০১৮, ১২:০০আপডেট : ০১ জুলাই ২০১৮, ১৬:০০

ময়দানী লড়াইয়ের অপেক্ষায় রাশিয়া ও স্পেন

স্বাগতিক হয়েই যেন খোলস ছেড়ে বের হয়েছে রাশিয়া। গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে আগুনে পারফরম্যান্স দেখিয়ে রাশিয়া প্রথমবার খেলছে নকআউট পর্বে। হ্যাঁ, প্রথমবারই। শেষবারটি হয়েছিল সোভিয়েত ইউনিয়ন যখন টিকে ছিল। ৩২ বছর পর নকআউটে পৌঁছাতে পেরে অঘটনের অপেক্ষায় রয়েছে স্বোরনাইয়ারা। শেষ ষোলোর লড়াইয়ে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে রাত ৮টায় মাঠে নামবে রাশিয়া।

অঘটনের অপেক্ষায় থাকলেও স্পেনের বিরুদ্ধে ফল খুব ভালো নয় রাশিয়ার। ১০ বারের মুখোমুখি লড়াইয়ে একবারই জয় তাদের। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙনের পর দুটিতেই জয় স্পেনের। ড্র বাকি ৪টিতে। রাশিয়ার বিপক্ষে রক্ষণটাও খুব বেশি আগলে রাখতে পারেনি অতীতে। তিন খেলাতেই গোল হজম করেছে ১০টি। ২০০৮ ইউরোতে দুটি ম্যাচে গোল খেয়েছে ৭টি। অবশ্য সবশেষ নভেম্বরে প্রীতি ম্যাচের ফল প্রেরণা জোগাচ্ছে তাদের। ম্যাচটি ড্র হয়েছে ৩-৩ গোলে। তাই নিজেদের পিছিয়ে রাখছেন না রাশিয়ান স্ট্রাইকার আরতিম জিউবা। তার কথাতেই স্পষ্ট অঘটনের অপেক্ষায় রয়েছে রাশিয়া, ‘জিততে পারলে তো মিরাকল হবে। যেকোনও দলই নিজেদের ভালো দিনে যে কাউকে হারিয়ে দিতে পারে। তবে আমাদের পা মাটিতেই রয়েছে। দুটি ম্যাচ জিতলেও উরুগুয়ের কাছে ৩-০ গোলে হারের পর সেটা মাথায় রয়েছে বেশ ভালোভাবেই।’

ম্যাচটা শক্তিশালী স্পেনের বিরুদ্ধে। সেটা ভালো করেই জানা আছে রাশিয়া কোচ স্তানিসলাভ চেরচিয়েসোভের। তাই প্রতিপক্ষের বিরুদ্ধে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টার কথাই বললেন তিনি, ‘স্পেন যেভাবে খেলে তা আমাদের কাছে পরিষ্কার। ওদের বিপক্ষে ফাঁক বের করা কঠিন। তবে আমাদের চেষ্টা করতে হবে।’

শেষ ষোলোর ম্যাচটি বাঁচা-মরার লড়াই। হারলেই বাদ- তাই জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না স্পেন। দলটির ডিফেন্ডার দানি কারভাহাল মনে করছেন তেমনটা, ‘এখন থেকে ম্যাচটি বাঁচা-মরার লড়াই। এখন ড্রয়ের জন্য আপনি খেলতে পারবেন না। হয় জয়, না হলে বাড়ি যাও।’

/এফআইআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
সেই বিচারকের ‘কগনিজেন্স পাওয়ার’ প্রত্যাহার
সেই বিচারকের ‘কগনিজেন্স পাওয়ার’ প্রত্যাহার
আমি সবাইকে বলি, একবার বাংলাদেশে যাও: আতিফ আসলাম
আমি সবাইকে বলি, একবার বাংলাদেশে যাও: আতিফ আসলাম
সৌদি-মার্কিন পারমাণবিক চুক্তি কি বদলে দেবে মধ্যপ্রাচ্যের ভারসাম্য
সৌদি-মার্কিন পারমাণবিক চুক্তি কি বদলে দেবে মধ্যপ্রাচ্যের ভারসাম্য
জবি ছাত্রদলের সদস্য শের আলী বহিষ্কার
জবি ছাত্রদলের সদস্য শের আলী বহিষ্কার
সর্বাধিক পঠিত
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত