পরিসংখ্যানে ব্রাজিল-মেক্সিকো

স্পোর্টস ডেস্ক
০২ জুলাই ২০১৮, ১১:৩২আপডেট : ০২ জুলাই ২০১৮, ১৩:০৫

দুই দলের পরিসংখ্যানে এগিয়ে নেইমাররা শেষ ষোলোর লড়াইয়ে মেক্সিকোর বিপক্ষে সোমবার রাত ৮টায় মাঠে নামবে ব্রাজিল। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মেক্সিকোরও আছে প্রেরণা নেওয়ার মতো ইতিহাস। দেখে নেওয়া যাক সেসব পরিসংখ্যান—

ব্রাজিল-মেক্সিকো মুখোমুখি লড়াই

১. বিশ্বকাপে চারবারের মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল জিতেছে ৩টিতে, ড্র হয়েছে একটি। সবশেষ ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে দুই দলের লড়াই।

২. সবশেষ ২০১৫ সালে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। তাতে ব্রাজিল জেতে ২-০ গোলে। সাও পাওলোতে কৌতিনিয়ো ও তারদেল্লি করেন একটি করে গোল।

এক নজরে ব্রাজিল

১. ব্রাজিল বিশ্বকাপে উত্তর আমেরিকান কোনও প্রতিপক্ষের কাছে হার মানেনি।

২. বিশ্বকাপে তাদের সবশেষ ৬টি হারেই ছিল ইউরোপীয় প্রতিপক্ষ। সবশেষ ইউরোপের বাইরে তাদের ১৯৯০ সালে হারিয়েছে আর্জেন্টিনা। আর সেবারই সবশেষ তারা কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়।

৩. সবশেষ ৮ খেলা কথা বলছে ব্রাজিলের হয়েই। জয় ৬টি, ড্র দুটিতে।

এক নজরে মেক্সিকো

১. দক্ষিণ আমেরিকান কোনও প্রতিপক্ষের বিপক্ষে মেক্সিকোর সবশেষ জয়টি ছিল ২০০২ সালে। গ্রুপ পর্বে ইকুয়েডরের কাছে হেরেছিল ২-০ গোলে।

২. হারলে টানা সপ্তমবারের মতো শেষ ষোলো থেকেই বিদায় নিতে হবে মেক্সিকোকে।

৩. মেক্সিকো সবশেষ কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল ১৯৮৬ সালে। সেবার আয়োজক ছিল তারা। বুলগেরিয়াকে শেষ ষোলোতে ২-০ গোলে হারিয়ে শেষ আটের টিকিট কাটে মেক্সিকো।

৪. বিশ্বকাপে না জেতা কোনও দল হয়ে সর্বোচ্চ ৫৭তম ম্যাচ খেলতে যাচ্ছে মেক্সিকো।

 

/এফআইআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
নকআউটে কঙ্গোর মুখোমুখি হওয়ার আগে সতর্ক ইংল্যান্ড
নকআউটে কঙ্গোর মুখোমুখি হওয়ার আগে সতর্ক ইংল্যান্ড
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি নূর মোহাম্মদ
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি নূর মোহাম্মদ
গাজার নিয়ন্ত্রণ শতভাগে নেবে ইসরায়েল: মন্ত্রী
গাজার নিয়ন্ত্রণ শতভাগে নেবে ইসরায়েল: মন্ত্রী
ইসির স্মার্টকার্ড পেয়েছেন ৭ কোটি ৩৬ লাখ নাগরিক, বিতরণ বাকি ১১৫ উপজেলায়
ইসির স্মার্টকার্ড পেয়েছেন ৭ কোটি ৩৬ লাখ নাগরিক, বিতরণ বাকি ১১৫ উপজেলায়
সর্বাধিক পঠিত
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
ইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি
কী, কেন, কীভাবেইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি