স্পেনকে বিদায় বললেন ‍ইনিয়েস্তা

স্পোর্টস ডেস্ক
০২ জুলাই ২০১৮, ১১:৫৮আপডেট : ০২ জুলাই ২০১৮, ১১:৫৮

স্পেনকে বিদায় বললেন ইনিয়েস্তা আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন স্পেনের মাঝ মাঠের শিল্পী আন্দ্রেস ইনিয়েস্তা। বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায়ের পর সেই ইঙ্গিত রূপ নিয়েছে আনুষ্ঠানিক ঘোষণায়। টাইব্রেকারে রাশিয়ার কাছে হারের পর স্পেনকে বিদায়ের কথা এভাবেই বললেন তিনি, ‘স্পেনের হয়ে এটাই ছিল আমার শেষ ম্যাচ।’

বিশ্বকাপ জিতেই ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন ৩৪ বয়সী মিডফিল্ডার। শেষটা মনের মতো না হওয়ায় আক্ষেপটা আর গোপন করেননি, ‘চমৎকার একটি অধ্যায় শেষ হতে যাচ্ছে। কিন্তু আপনি যেভাবে স্বপ্ন দেখেন শেষটা হয়তো সেভাবে হয় না।’

স্পেনের হয়ে এখন পর্যন্ত ১৩১টি ম্যাচ খেলেছেন ইনিয়েস্তা। যা স্প্যানিশদের হয়ে চতুর্থ সর্বাধিক। তার আগে রয়েছেন ইকার ক্যাসিয়াস, সের্হিও রামোস ও জাভি হারনান্দেস। ইতোমধ্যে বার্সেলোনাকে বিদায় দিয়েছেন। পরের মৌসুমে ক্লাব ফুটবলে তাকে দেখা যাবে জাপানের ভিসেল কোবের জার্সিতে।

/এফআইআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
পর্যটনের অর্থনীতি 
পর্যটনের অর্থনীতি 
বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের মারামারি, আহত ২
বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের মারামারি, আহত ২
৯৯৯ এ ফোনে হাজারীবাগ থেকে বিদেশি শটগান উদ্ধার
৯৯৯ এ ফোনে হাজারীবাগ থেকে বিদেশি শটগান উদ্ধার
ট্রাম্পকে কোটি কোটি ডলার এনে দিচ্ছে কোন ব্যবসা
ট্রাম্পকে কোটি কোটি ডলার এনে দিচ্ছে কোন ব্যবসা
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
ইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি
কী, কেন, কীভাবেইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি