সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই হ্যারি কেইন!

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০১৮, ১১:৩৮আপডেট : ০৩ জুলাই ২০১৮, ১১:৪৫

হ্যারি কেইন ২০১৬ ইউরোতে বাজে অভিজ্ঞতা হয়েছিল ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি আসক্ত হয়ে পড়েছিলেন।  আসক্তি এতই ছিল যে অন্তর্জালে ঘুরে বেড়ানো সমালোচনা প্রভাব ফেলেছিল তার ওপর। সেই থেকে নিজেকে সতর্ক করেছেন ইংলিশ ফরোয়ার্ড। এবার রাশিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন রেখেছেন। উদ্দেশ্য একটাই খেলায় পূর্ণ মনোযোগ।

সেই কথা জানিয়ে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোরারের মত, ‘আমি নিজের সেরাটা দেওয়ার দিকেই মনোযোগী। তাই এসব বিষয় থেকে যত দূরে থাকবো তত বেশি খেলায় মনোযোগী হতে পারবো। তখন নিজের উন্নতিটাও চোখে পড়বে।’

আগের তিক্ত অভিজ্ঞতার কথা মনে করিয়ে কেইন বলেন, ‘আমি ইউরো নিয়ে খুব বেশি রোমাঞ্চিত ছিলাম। তখন টুইটার আর নিউজের অ্যাপস নিয়ে পড়ে থাকতাম। কিন্তু তখন এর নেতিবাচক প্রভাব পড়েছিল আমার ওপর। পড়ছিলাম খুব বেশি যে আমাকে নিয়ে কী কথা হয়। একই সঙ্গে সেসব নিয়ে খুব ভাবছিলামও।’ তাই নিজের সেরাটা দিতে এসব থেকে দূরে থাকাই শ্রেয় মনে করছেন কেইন, ‘যখন খুব নির্ভার থাকবো তখনই কেবল সম্ভব সেরাটা দেওয়ার। আমি এবার থেকেই কৌশল পাল্টেছি। সোশ্যাল মিডিয়া থেকে যত পারা যায় দূরে থাকো।’

মঙ্গলবার দিবাগত রাত ১২টায় শেষ ষোলোর লড়াইয়ে মাঠে নামবে ইংল্যান্ড। তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।

/এফআইআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কেনায় বিটিভির ৭৩ কোটি টাকার ওপর ভ্যাট অব্যাহতি
বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কেনায় বিটিভির ৭৩ কোটি টাকার ওপর ভ্যাট অব্যাহতি
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
যৌথ সামরিক মহড়ার জন্য প্রস্তুত চীন-রাশিয়া
যৌথ সামরিক মহড়ার জন্য প্রস্তুত চীন-রাশিয়া
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়