সিরিজ জয় এশিয়া কাপে কাজে দেবে: মাশরাফি

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০১৮, ১১:১২আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১১:৩২

সিরিজ জয়ের পর বাংলাদেশের উল্লাস ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয় ওয়ানডেতে হারিয়ে সিরিজ ২-০ তে নিশ্চিত করেছে বাংলাদেশ। এই জয়কে এশিয়া কাপে আত্মবিশ্বাসের রসদ হিসেবে দেখছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জয়ের জন্যে মরিয়া মাশরাফি ম্যাচের পর জানালেন সে কথা, ‘আমাদের এই জয়টা প্রয়োজন ছিল। আপনি যদি শেষ কয়েক মাসের ফলাফল বিবেচনা করেন, তাহলে এই জয়ের জন্যে আমরা মরিয়া ছিলাম। এই সিরিজ জয় এশিয়া কাপে আমাদের প্রেরণা হিসেবে কাজে দেবে।’

সেন্ট কিটসে বাংলাদেশের জয়টা ছিল ১৮ রানের। পুরো ম্যাচে দলের পারফরম্যান্সের প্রশংসা করেছেন মাশরাফি, ‘ক্রিকেট সব সময়ই মনস্তাত্ত্বিক খেলা। শেষ ম্যাচটি হেরে গেছি। কিন্তু আমার মনে হয় ছেলেরা আজকে অতি মাত্রায় পেশাদার ছিল। ওরা সবাই ভালোর ছোঁয়াতে ছিল।’

সিরিজ জিতলেও ভুল গুলো পুরোপুরি মুছে ফেলতে পারছেন না মাশরাফি। তিনি মনে করেন এই জয় কোনওভাবেই দলের খাদগুলো লুকাতে পারবে না, ‘আমার মনে হয় না সিরিজ জয়ই সব কিছু। কারণ আমাদের অনেক জায়গা আছে যেগুলো নিয়ে কাজ করতে হবে। আমাদের ফিল্ডিং নিয়ে বেশি মনোযোগী হতে হবে।’

৩০১ রানের বিশাল স্কোর করতে সেঞ্চুরির দেখা পেয়েছেন তামিম। সঙ্গী হয়ে স্কোর বোর্ড সমৃদ্ধ করেছেন সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ ও মাশরাফি। সিনিয়ররা ভূমিকা রাখলেও জুনিয়রদের আরও দায়িত্ব নেওয়ার পক্ষে মাশরাফি , ‘তামিম-সাকিব ও মুশফিক সবাই ভালো ছিল। জুনিয়রদের এখন এগিয়ে আসতে হবে।’

বাকিরা যেখানে নড়বড়ে পরিস্থিতি সামলাতে ব্যর্থ ছিল উল্টো দিকে পেসার রুবেল হোসেন ছিলেন ব্যতিক্রম। পুরো পরিস্থিতি সামলে গেইলকে বিদায় দিয়ে খেলায় ফেরান বাংলাদেশকে। সেই রুবেলকে কৃতিত্ব দিলেন মাশরাফি, ‘আমার মনে হয় রুবেল দারুণ কাজ করেছে। ওই সময় গেইলকে সরানো গুরুত্বপূর্ণ ছিল। কারণ সে রানের চাকা সচল রাখছিল।’

/এফআইআর/
সম্পর্কিত
ক্রিকেটার নাঈমকে মারধরে জড়িত ৩ পুলিশ কারা, কী ব্যবস্থা নিলো প্রশাসন
বাংলাদেশকে ইনিংসে হারিয়ে জিম্বাবুয়ের ইতিহাস 
তাইজুল সাত উইকেট নিলেও চালকের আসনে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
অভিযানে গিয়ে স্বর্ণ চুরি, বরখাস্ত হয়ে দুই পুলিশ কারাগারে
অভিযানে গিয়ে স্বর্ণ চুরি, বরখাস্ত হয়ে দুই পুলিশ কারাগারে
ফরাসি দুর্গ ভাঙার মিশনে এমবাপ্পেদের মুখোমুখি প্যারাগুয়ে
ফরাসি দুর্গ ভাঙার মিশনে এমবাপ্পেদের মুখোমুখি প্যারাগুয়ে
কনস্টেবল হতে চাওয়া বাচ্চু বিসিএসে পুলিশ ক্যাডারে শীর্ষে, চমকে গেলো সবাই
কনস্টেবল হতে চাওয়া বাচ্চু বিসিএসে পুলিশ ক্যাডারে শীর্ষে, চমকে গেলো সবাই
মৃত দাদির জন্য ওমরাহ করে ফেরার পথে লাশ হলেন যুবক
মৃত দাদির জন্য ওমরাহ করে ফেরার পথে লাশ হলেন যুবক
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২