দলের পরিকল্পনাতেই ধীরস্থির ছিলেন তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০১৮, ১২:৫৩আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১৩:০৪

ওপেনার তামিম ইকবালের সেঞ্চুরি উদযাপন। ঝড়ো ব্যাটিং করতে অভ্যস্ত তামিম ইকবাল নিজের চরিত্রের বিপরীতে গিয়ে খেললেন পর পর তিনটি ইনিংস। যার দুটিতে ছিল সেঞ্চুরি। দলের পরিকল্পনাতে ধীরস্থির হয়ে খেলেছেন বলে জানালেন অভিজ্ঞ এই ওপেনার। তার মতে ধৈর্যই ভালো করার চাবিকাঠি, ‘কঠিন উইকেটে ধৈর্য ধরে খেললে সাফল্য আসবেই।’

টেস্ট সিরিজে ব্যর্থ হওয়ার পর ওয়ানডে সিরিজটি দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ দল। ৯ বছর পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাসের রসদ করেছে পরিপূর্ণ। শুধু দলেই নয়, দলের সঙ্গে ঘুরে দাঁড়িয়েছেন ওপেনার তামিম ইকবাল। টেস্ট সিরিজে পুরোপুরি ব্যর্থ হওয়া তামিম ওয়ানডে সিরিজে দুই সেঞ্চুরি ও এক হাফসেঞ্চুরিতে করেছেন মোট ২৮৭ রান। সিরিজের সর্বোচ্চ রান এটাই।  

যদিও নিজের চরিত্র থেকে বেরিয়ে এসে পুরো সিরিজে ধীরস্থিরভাবে খেলেছেন তামিম ইকবাল। কোন ম্যাচে তামিম ইকবাল প্রতিপক্ষ বোলারদের তেমন সুযোগ দেননি। গায়ানাতে প্রথম ম্যাচে খেলেছিলেন ১৩০ রানের ইনিংস। ১৪৬ বলে তামিম সেঞ্চুরির দেখা পেয়েছেন, যা কোনও বাংলাদেশি ব্যাটসম্যানের সবচেয়ে বেশি বল খেলে সেঞ্চুরি।

টেস্ট সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর তামিমের এমন সাফল্যের পেছনে রহস্য কী?। জানা গেলো দলের পরিকল্পনা অনুযায়ী ক্রিজে বেশিক্ষণ কাটানোই ছিল তাদের কৌশল, ‘আমাদের টেস্ট সিরিজটি ভালো যায়নি। ব্যক্তিগত ভাবে আমিও তেমন রান করতে পারিনি। অনুশীলনে অনেক সময় দিয়েছি। আমি আগেও বলেছি, এই ফরম্যাটে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার দল চেয়েছে আমি দীর্ঘসময় ক্রিজে থাকি। এটাই পরিকল্পনা ছিল, আর আমি সফলভাবে সেটা করতে পেরেছি।’

কঠিন উইকেটে ধৈর্য ধরে খেলার কারণে বড় স্কোর পেয়েছেন তামিম। সেই ধৈর্যের কথা জানিয়ে তামিম বললেন, ‘হ্যা, অবশ্যই ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে উইন্ডিজের উইকেটে। গায়ানার উইকেট সহজ ছিল না। বল স্পিন করেছে আর প্রথম ম্যাচে সিম মুভমেন্টও ছিল। এমন উইকেটে সময় নিতে হবে। ধৈর্য নিয়ে নিয়ে খেলতে হবে, আমি মনে করি ধৈর্যই ভালো করার চাবিকাঠি। এই কারণেই আমি হয়তো বড় রান পেয়েছি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
ক্রিকেটার নাঈমকে মারধরে জড়িত ৩ পুলিশ কারা, কী ব্যবস্থা নিলো প্রশাসন
বাংলাদেশকে ইনিংসে হারিয়ে জিম্বাবুয়ের ইতিহাস 
তাইজুল সাত উইকেট নিলেও চালকের আসনে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
আলোচিত চার খুনের পর রায়পুর থানার ওসি বদলি
আলোচিত চার খুনের পর রায়পুর থানার ওসি বদলি
কিয়েভে রাশিয়ার ‘সবচেয়ে বড়’ হামলা, নিহত ২৭
কিয়েভে রাশিয়ার ‘সবচেয়ে বড়’ হামলা, নিহত ২৭
ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে একজন জীবিত উদ্ধার
ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে একজন জীবিত উদ্ধার
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৬)
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ