টি-টোয়েন্টিতে নেই গেইল, ফিরলেন স্যামুয়েলস

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০১৮, ১০:৫৭আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১১:২১

 

মারলন স্যামুয়েলস। টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে থাকছেন না মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। ফিরেছেন ওয়ানডেতে হাঁটুর চোটে ছিটকে যাওয়া মারলন স্যামুয়েলস।ওয়েস্ট ইন্ডিজের ১৩ সদস্যের স্কোয়াডে রয়েছেন চ্যাডউইক ওয়ালটন ও শেলডন কট্রেল।

ওয়ানডে সিরিজে ফর্মে ছিলেন বাঁহাতি গেইল। সিরিজে মোট রান করেছেন ১৪২। শেষ ম্যাচে ৬৬ বলে ৭৩ রানের আশা জাগানিয়া ইনিংস খেললেও শেষ পর্যন্ত তৃতীয় ওয়ানডে তারা হেরে গেছে ১৮ রানে। তাতে বাংলাদেশ সিরিজ জেতে ২-১-এ। স্কোয়াডে জায়গা পেয়েছেন আন্দ্রে রাসেল। ওয়ানডেতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় শঙ্কা ছিল তার খেলা নিয়ে। টি-টোয়েন্টিতে ডাক পাওয়ায় তার চোট নিয়ে আর সংশয় রইলো না।

স্কোয়াডে বাঁহাতি পেসার কট্রেলকে নেওয়ার যৌক্তিকতায় প্রধান নির্বাচক কোর্টনি ব্রাউন জানান, ‘ক্রিস গেইলকে বিশ্রাম দিয়েছি। তবে কট্রেলের বোলিংয়ে বৈচিত্র্য থাকায় তাকে নেওয়া হয়েছে।’ কট্রেল সম্প্রতি গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভালো খেলার পুরস্কার পেয়েছেন। টুর্নামেন্টে ছিলেন শীর্ষ উইকেট শিকারি। ৮ ম্যাচে তার শিকার ছিল ১৬টি উইকেট।

এই স্কোয়াড বিশ্ব একাদশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলা স্কোয়াডের অনুরূপ। ম্যাচটি ক্যারিবীয়রা জেতে ৭২ রানে।

আগামী ১ আগস্ট সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৫ ও ৬ আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ।

টি-টোয়েন্টি স্কোয়াড: কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, শেলডন কট্রেল, অ্যান্দ্রে ফ্লেচার, এভিন লুইস, অ্যাশলে নার্স, কিমো পল, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলন, চ্যাডউইক ওয়ালটন ও কেসরিক উইলিয়ামস।

/এফআইআর/
সম্পর্কিত
বিপিএল হবে না জানতেনই না ক্রীড়া প্রতিমন্ত্রী
রোহিতের নতুন ইনিংস, এবার সঞ্চালকের ভূমিকায় ‘হিটম্যান’
কাটারের জাদুতে ১১ বছর, মোস্তাফিজের জন্মদিনে চেন্নাই যা বললো
সর্বশেষ খবর
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’