নিউজিল্যান্ডে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০১৮, ১১:৫৫ আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৭:০৫

নিউজিল্যান্ডের বিপক্ষে এবারই প্রথম তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী বছর ক্রিকেটের ব্যস্ত সূচি পার করবে বাংলাদেশ। ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে মুশফিক-সাকিবরা। এবারই প্রথম কিউইদের বিপক্ষে বাংলাদেশ তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এছাড়া সফরে তিনটি ওয়ানডে খেলবে সফরকারী দল।

বাংলাদেশ অবশ্য এর আগেও তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে তিনবার। ২০০৩ সালে পাকিস্তানে, ২০০৭ সালে শ্রীলঙ্কায় এবং সবশেষ ২০১৪ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে খেলে বাংলাদেশ। ঘরের মাঠে খেলা সেই সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ তে হোয়াইটওয়াশ করে সাকিবরা। তবে কিউইদের বিপক্ষে আগে কখনও তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলা হয়নি।

নিউজিল্যান্ড সফরে তিনটি টেস্ট হবে হ্যামিল্টন, ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে। নিউজিল্যান্ড অবশ্য সিরিজের প্রথম টেস্টটি দিবা-রাত্রিতে খেলতে চেয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাতে সায় দেয়নি বলেই পুরনো প্রথায় খেলবে দুই দল। এ প্রসঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বিবৃতিতে জানায়, ‘প্রথম টেস্ট সেডন পার্কে আমরা দিবা-রাত্রির সূচিতে খেলতে চেয়েছিলাম। কিন্তু বিসিব তাতে রাজি না হওয়ায় সাধারণ টেস্টেই খেলা হবে।’

এই বছরের শেষ দিক থেকে এশিয়ান অঞ্চলের তিন দেশকে আতিথ্য দিচ্ছে নিউজিল্যান্ড। ডিসেম্বরের মাঝামাঝি শ্রীলঙ্কার সঙ্গে দুই টেস্ট, তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে কিউইরা। বাংলাদেশকে আতিথ্য দেওয়ার আগে জানুয়ারির শেষ দিকে ভারতের সঙ্গে ৫ ম্যাচের ওয়ানডে, তিন টি-টোয়েন্টি খেলবে।   

বাংলাদেশের নিউজিল্যান্ড সফর-সূচি

প্রথম ওয়ানডে- ১৩ ফেব্রুয়ারি, নেপিয়ার

দ্বিতীয় ওয়ানডে- ১৬ ফেব্রুয়ারি, ক্রাইস্টচার্চ

তৃতীয় ওয়ানডে- ২০ ফেব্রুয়ারি, ডানেডিন

প্রথম টেস্ট- ২৮ ফেব্রুয়ারি, হ্যামিল্টন

দ্বিতীয় টেস্ট- ৮ মার্চ, ওয়েলিংটন

তৃতীয় টেস্ট- ১৬ মার্চ, ক্রাইস্টচার্চ  

/এফআইআর/
সম্পর্কিত
ডেথ ওভারে পেসারদের দাপট, আইসিসির যে নিয়মে মিলছে সুফল
ক্রিকেটে প্রযুক্তির নতুন অধ্যায়, ডিআরএসে যুক্ত হলো ‘সনিক’
ব্রুকের ডাবল সেঞ্চুরিও বৃথা, ৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার ইতিহাস
সর্বশেষ খবর
পেট্রোবাংলায় ৭৫৩ জনের নিয়োগ, আবেদন চলছে
পেট্রোবাংলায় ৭৫৩ জনের নিয়োগ, আবেদন চলছে
দাওয়াত পেয়েও অনুষ্ঠানে না এসে বিরোধীদল ধোঁকাবাজির পরিচয় দিয়েছে: শাহে আলম
দাওয়াত পেয়েও অনুষ্ঠানে না এসে বিরোধীদল ধোঁকাবাজির পরিচয় দিয়েছে: শাহে আলম
ফ্রান্সে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, অনুষ্ঠানে নিষেধাজ্ঞা
ফ্রান্সে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, অনুষ্ঠানে নিষেধাজ্ঞা
এমপির ভাতিজা পরিচয়ে সাংবাদিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
এমপির ভাতিজা পরিচয়ে সাংবাদিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
সর্বাধিক পঠিত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের