পিএসজির সঙ্গে যোগ দিতে চীনে নেইমার

স্পোর্টস ডেস্ক
০২ আগস্ট ২০১৮, ১২:১৮আপডেট : ০২ আগস্ট ২০১৮, ১২:১৮

নেইমার প্যারিস সেন্ত জার্মেইর সঙ্গে সবশেষ ফেব্রুয়ারিতে খেলেছিলেন নেইমার। প্রায় ৬ মাস পর আবার ক্লাবটির জার্সি পরতে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা। শনিবার ট্রফি দেস চ্যাম্পিয়নস ম্যাচে দেখা যেতে পারে তাকে। এজন্য ক্লাবের সঙ্গে যোগ দিতে চীনে গেছেন তিনি।

নতুন কোচ থোমাস টাখেলের অধীনে পিএসজির প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হতে যাচ্ছে এটা। শনিবার শেনঝেনে লিগ ওয়ান প্রতিদ্বন্দ্বী মোনাকোর বিপক্ষে তারা খেলবে।

পিএসজিতে নেইমারের ক্যারিয়ার শুরু হয়েছিল চমৎকার। সব ধরনের প্রতিযোগিতায় গত মৌসুমে ৩০ ম্যাচে ২৮ গোল করেন তিনি। কিন্তু মার্শেইর বিপক্ষে ফেব্রুয়ারিতে গোড়ালির চোট পান, যেটা তাকে ছিটকে দেয় তিন মাসের মতো।

চোটের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত বিশ্বকাপে ফিরতে পেরেছিলেন নেইমার। টুর্নামেন্টে কেবল দুটি গোল করেন তিনি। দলের ষষ্ঠ শিরোপার মিশনে ছিটকে যেতে হয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভেনেজুয়েলায় ভূমিকম্পে ধসে পড়া ভবনে তল্লাশি, নিখোঁজ হাজারো মানুষ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে ধসে পড়া ভবনে তল্লাশি, নিখোঁজ হাজারো মানুষ
ইকুয়েডরের কাছে হার, কৌশলগত ত্রুটির কথা বললেন জার্মান কোচ!
ইকুয়েডরের কাছে হার, কৌশলগত ত্রুটির কথা বললেন জার্মান কোচ!
নীলফামারীর সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ডে
নীলফামারীর সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ডে
মুদি দোকান করের আওতায় আনা কি সম্ভব, কত টাকা আসবে
মুদি দোকান করের আওতায় আনা কি সম্ভব, কত টাকা আসবে
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন